এক্সপ্লোর

Mithali Raj: ফের ২২ গজে মিতালি, এবার গুজরাত টাইটান্সের জার্সিতে নামবেন মাঠে?

Womens IPL 2023: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। কিন্তু এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন এবার মহিলাদের আইপিএলে মাঠে নামতে চলেছেন।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছর। মহিলাদের ক্রিকেটে ব্যাটারদের একাধিক রেকর্ড ঝুলিতে পুরেছেন। তবে এবার ফের মাঠে নামতে চলেছেন মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন এবার মহিলাদের আইপিএলে মাঠে নামতে চলেছেন। গুজরাত টাইটান্সের মহিলা আইপিএল দলের জার্সি গায়ে দেখা যাবে মিতালিকে। তবে ক্রিকেটার হিসেবে নয়। দলের মেন্টর হিসেবে দেখা যাবে মিতালিকে। উল্লেখ্য়, আগামী মার্চে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএলের প্রথম মরসুম।

নিজেদের প্রথম বছরেই পুরুষদের আইপিএলে খেতাব জিতে নিয়েছে গুজরাত টাইটান্স। এবার মহিলাদের আইপিএলও দল কিনেছে এই ফ্র্যাঞ্চাইজি। গুজরাত ফ্র্যাঞ্চাইজির মালিক আদানি এন্টারপ্রাইসের ডিরেক্টর প্রণব আদানি মিতালির যোগ দেওয়ার কথা নিশ্চিত করে জানান, ''নতুন প্রজন্মের কাছে মিতালি রাজ রোল মডেল। আর আমাদের দলে এমন একজন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিশ্বাস, মিতালির মতো কিংবদন্তিরা এই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত হলে, উঠতি খেলোয়াড়রা আরও বেশি করে উৎসাহ পাবেন।''

কলকাতার জার্সিতে বাইশ গজে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। কিংবা, ব্যাটে-বলে দাপট দেখিয়ে কলকাতাকে ম্যাচ জেতাচ্ছেন বাংলার ক্রিকেটার দীপ্তি শর্মা (Deepti Sharma)। মহিলাদের আইপিএলে (WIPL) এরকম ছবি দেখা যাবে না।

মহিলাদের আইপিএলে থাকছে না কলকাতার কোনও দল। রিচা-দীপ্তিরা হয়তো খেলবেন। কিন্তু কলকাতার দলের হয়ে না। পাঁচটি দলের মালিকানা কারা পেল, বুধবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানান হল, পাঁচটি দল হচ্ছে যথাক্রমে আমদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি ও লখনউ।                                   

মহিলাদের আইপিএল (Women’s IPL) এবারই প্রথম হবে। পাঁচটি শহরের পাঁচটি দল অংশ নেবে মহিলাদের আইপিএলে। আমদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ শহরের দল মহিলাদের আইপিএলে খেললেও কলকাতার কোনও দলই থাকছে না। সবচেয়ে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১২৮৯ কোটি টাকায় তারা কিনেছে আমদাবাদ দল। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯১২.৯৯ কোটি টাকার বিনিময়ে কিনেছে মুম্বই দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯০১ কোটি টাকার বিনিময়ে কিনল ব্যাঙ্গালোর। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকার বিনিময়ে দল কিনেছে তারা। ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড ৭৫৭ কোটি টাকার বিনিময়ে কিনেছে লখনউ দলটি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget