এক্সপ্লোর

Mohammed Shami: চোট নিয়ে উদ্বেগ, কবে মাঠে ফিরবেন তিনি? নিজেই জানালেন শামি

IND vs ENG: ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল।

নয়াদিল্লি: বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স। বল হাতে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারত বিশ্বখেতাব না জিতলেও, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন তারকা ফাস্ট বোলার। তবে তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। চোট সারিয়ে কবে ২২ গজে ফিরবেন ভারতীয় (Indian Cricket Team) তারকা? এবার নিজেই মুখ খুললেন শামি।

মহম্মদ শামি সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছিলেন। তবে গোড়ালির চোটের কারণে সেই সিরিজ়ে খেলতে পারেননি তিনি। এমনকী নভেম্বরে বিশ্বকাপের পর থেকে এখনও একটিও ম্যাচ খেলেননি তিনি। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের বোলিং বিভাগের অবিচ্ছেদ্য অঙ্গ সেই সিরিজ়ে আদৌ খেলতে পারবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে তিনি নিজেই জানালেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েই তিনি জাতীয় দলে ফেরার পরিকল্পনা করছেন।

শামি জানান বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব ভালভাবেই এগোচ্ছে। তারকা বোলার বলেন, 'আমার গোড়ালিতে হালকা ব্যথা রয়েছে তবে ঠিক আছে। আমি ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়ছি এবং আশা করছি ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ়েই প্রত্যাবর্তন ঘটাতে পারব।' শামি গত বছর অস্ট্রেলিয়া সিরিজ়ে শেষবার লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁকে ক্যারিবিয়ান সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল আর প্রোটিয়া সফরে চোট তাঁর বাধা হয়ে দাঁড়ায়। বহুদিন পরে তাঁকে আবার লাল বলে ক্রিকেটে খেলতে দেখা যাবে।

শামি যদিও আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে মূলত চোটের কারণেই সুযোগ পাননি বলে মনে করা হচ্ছে। তবে তিনি আদৌ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের পরিকল্পনায় রয়েছেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। শামি নিজেও এই বিষয়ে ধন্ধে। 'টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে আমি তো অনেক সময় বুঝতেই পারি না যে আমি আদৌ পরিকল্পনায় আছি কি নেই। তবে বিশ্বকাপের আগে আইপিএল রয়েছে এবং আমার মতে ওটাই সেরা সুযোগ। যদি আমায় ম্যানেজমেন্ট দলে নিতে আগ্রহ দেখায়, তাহলে অবশ্যই আমি খেলব।' বলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: মুনি, হিলির অর্ধশতরানে ভর করে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিরিজ় জয় 

সেরা শিরোনাম

Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
Bengal vs Delhi Day 2 Lunch: অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩
অভিষেক ম্যাচে ব্যর্থ অঙ্কুর, লড়াই ঘরামির, দ্বিতীয় দিন লাঞ্চে বাংলার স্কোর ১০৮/৩

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget