এক্সপ্লোর

Mohammed Shami: আফগানদের বিরুদ্ধে অবশেষে ভারতীয় দলে কামব্যাক ঘটাবেন মহম্মদ শামি?

IND vs AFG: ৬ জুন থেকে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে।

মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএল। তবে বিশের টুর্নামেন্ট শেষ হতে না হতেই লাল বলের লড়াইয়ে মাঠে নামতে হবে ভারতীয় দলের ক্রিকেটারদের। আইপিএল শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) ভারতের টেস্ট ম্যাচ খেলার কথা। সেই ম্যাচে ভারতীয় দলের একাদশ কেমন হবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। আর সেই চর্চায় স্বাভাবিকভাবেই মহম্মদ শামির (Mohammed Shami) নাম উঠে আসছে। 

বিগত বহুদিন ধরেই শামি ভারতীয় দলের বাইরে রয়েছেন। তাঁর ফর্ম, ফিটনেস, এমন না না অজুহাত দেওয়া হলেও, ভারতীয় নির্বাচকরা মোটামুটি বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা আর শামিকে ভারতীয় দলে নেওয়ার বিষয়ে ভাবছেন না। তবে শামি ঘরোয়া ক্রিকেটে নাগাড়ে ভাল পারফর্ম করে বারংবার চর্চার কেন্দ্রে উঠে আসছেন। আফগানিস্তানের যেখানে ভারতীয় দল কেমন হবে, সেই প্রশ্ন উঠছে, নিয়মিত টেস্ট খেলা বোলারদের বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই সুযোগ পাওয়ার আলোচনায় অনেকের মাথাতেই শামির নাম উঠে আসছে।

তবে রিপোর্টে দাবি করা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধেও শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত নেই। TOI-র রিপোর্ট অনুযায়ী মোটামুটি আইপিএলের প্লে-অফের স্থানগুলি নিশ্চিত হয়ে গেলেই আগামী সাত-দশদিনের মধ্যে ভারতীয় নির্বাচকমণ্ডলী বৈঠকে বসে ভারতীয় দল নিয়ে আলোচনা সারবেন। সেই বৈঠকে কয়েকজন ফাস্ট বোলারদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য বাছাই করে, তাঁদের প্রস্তুত করার কথাবার্তা হতে পারে বলে খবর। যশপ্রীত বুমরার দল আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। তাই তাঁর আফগানিস্তানের বিরুদ্ধে খেলা এবং তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

আরও পড়ুন:- দলের সঙ্গে চোটের কারণে সফর না করলেও একাই তিন ঘণ্টার অধিক অনুশীলন করলেন হার্দিক, বাড়ল জল্পনা 

তবে এক সূত্র জানান ভারতীয় দলের নির্বাচকরা প্রতিপক্ষ আফগানিস্তান হলেও, সহজে যে কাউকে টেস্ট ক্যাপ বিলি করতে রাজি নন। তিনি জানান, ‘ভারত আফগানিস্তানের বিপক্ষে খেলবে বলে নির্বাচকরা যাকে তাকে টেস্ট ক্যাপ দিয়ে দিতে চান না। ওঁরা সেরা একাদশকেই খেলাতে চান। ওত সহজে টেস্ট ক্যাপ বিলানোর পক্ষে নন ওঁরা। সিরাজের ওয়ার্কলোড প্রচুর বেশি। বুমরার বিষয়ে সিদ্ধান্তটি আলাপ আলোচনার পরেই নেওয়া হবে। মনে রাখতে হবে শেষবার ভারত যখন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছিল, তখন কিন্তু সেরা একাদশই নেমেছিল।’ 

আফগানদের বিরুদ্ধে কারা সুযোগ পেতে পারেন? রিপোর্ট অনুযায়ী, রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করা আকিব নবি নির্বাচনের দৌড়ে রয়েছেন। তবে এক্ষেত্রে বিষয় হল তিনি ‘এ’ দলের অঙ্গ ছিলেন না, প্রিন্স যাদব আইপিএলে ভাল পারফর্ম করলেও, তিনি প্রথম শ্রেণির ক্রিকেট প্রায় খেলেনইনি। তবে অংশুল কম্বোজ গত বছরে টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। তাঁর এবং গুরনুর ব্রারের ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়াতে বলা হয়েছে। আশা করা হচ্ছে তাঁরা নির্বাচনের দৌড়ে থাকবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget