এক্সপ্লোর

Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন

NZ vs IND: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আকাশ দীপ কনকাশন সাব আউট হওয়ার পরেও মহম্মদ সিরাজ়কে একাদশে সুযোগ দেওয়া হয়নি।

ক্রাইস্টচার্চ: চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের (যুগ্মভাবে) নাম মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। তবে নিউজ়িল্যান্ড সফরে (NZ vs IND) নাগাড়ে তাঁকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক চরমে। সমর্থক থেকে প্রাক্তনীরা অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন। কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আকাশ দীপ কনকাশনের কারণে সাব আউট হলেও সিরাজ়কে নামানো হয়নি। জাতীয় দলে সিরাজ়ে়ের এই নাগাড়ে বাদ পড়া এবং তাঁর প্রতি টিম ম্যানেজমেন্টের আচরণ নিয়ে এবার প্রশ্ন তুললেন আর অশ্বিন (R Ashwin)।

অশ্বিনের মতে নাগাড়ে একাদশে সুযোগ না পাওয়া সিরাজ়ের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অশ্বিনের দাবি বর্তমানে ভারতের পরিকল্পনায় ফাস্ট বোলার হিসাবে সিরাজ় হয়তো সারিতে নীতীশ কুমার রেড্ডিরও পিছনে চলে গিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে অশ্বিনকে উদ্বেগ প্রকাশ করে বলতে শোনা যায়, 'সিরাজ়কে একাদশে খেলানো যায় না, এই বার্তাটাই বর্তমানে দেওয়া হচ্ছে। ফাস্ট বোলারদের মধ্যে ও হয়তো এখন নীতীশ কুমার রেড্ডিরও পিছনে। মানসিকভাবে বর্তমানে নিশ্চয়ই ও খুব খারাপ অবস্থায় রয়েছে। আমি আশা করব কেউ যেন এর সঙ্গে কথা বলে, ওকে মন খুলে কথা বলার  অভিযোগ করার সুযোগটা দেয় এবং সঠিক পথ দেখায়। এই গোটা বিষয়টা সিরাজ়ের জন্য ভালভাবে শেষ হবে বলে আমার মনে হচ্ছে না।'

আরও পড়ুন:- ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও 

অশ্বিন আরও মনে করছেন সিরাজ়কে বারংবার এভাবে ব্রাত্য করা অতীতে দলের হয়ে যারা ভাল পারফর্ম করেছেন, তাঁদের কাছেও নেতিবাচক বার্তা পৌঁছাচ্ছে। 'গোটা বিষয়টাই একই, খালি জায়গাটা ভিন্ন। পার্থক্য বলতে এটাই। সিরাজ় তো খুবই আবেগপ্রবণ, তাই ওর জন্য আমার খারাপই লাগছে। আজ এটা ওর সঙ্গে হচ্ছে, পরবর্তীতে তো এটা যে কারুর সঙ্গেই হতে পারে। দলের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে', মত অশ্বিনের।

পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করছেন নিজেকে প্রমাণ করতে সিরাজ়কে পরবর্তী সুযোগ অসাধারণ পারফর্ম করতে হবে, নয়তো তাঁর দলে ফেরাটা খুবই কঠিন হয়ে পড়বে। অশ্বিন দাবি করেন, 'পরবর্তী সুযোগে ১৪৫ কিমিতে বল করে পাঁচ উইকেট নেওয়া ছাড়া ওর কাছে আর কোনও বিকল্প নেই। অতীতে যে যা পারফর্ম করেছে, টিম ম্যানেজমেন্ট সেইসব কিছু ভুলে এগিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে। শেষটা সিরাজ়ের জন্য একেবারেই সহজ হবে না।' 

ভারতীয় দল এরপরে ঘরের মাঠে আরেক গুরুত্বপূর্ণ সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবে। সেই সিরিজ়ে সিরাজ়েের ভাগ্য বদল হয় কিনা, সেটাই দেখার বিষয় হতে চলেছে।

 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
Mohammed Shami: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
Advertisement

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget