এক্সপ্লোর

Mohammed Siraj: কেন বুমরার অনুপস্থিতিতেই বেশি ভাল পারফর্ম করেন তিনি? রহস্য খোলসা করলেন মহম্মদ সিরাজ

Mohammed Siraj about Bumrah: মহম্মদ সিরাজের মতে বুমরার অনুপস্থিতিতে অনেকেই ভারতকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তাঁদের ভুল প্রমাণ করাটা জরুরি ছিল বলে দাবি তারকা ফাস্ট বোলারের।

নয়াদিল্লি: মহম্মদ সিরাজ (Mohammed Siraj), ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার। তাঁর দক্ষতা ও বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে কারুর যদি কোনওরকম সন্দেহ থাকে, তাহলে তা ইংল্যান্ড সিরিজ়ের পর দূর হয়ে যাওয়া উচিত। ওভালে সিরাজের ম্যাচ উইনিং বোলিংয়ের পর তো তাঁকে নিয়ে চারিদিকে ধন্য় ধন্য পড়ে যায়। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) অনুপস্থিতিতে দলের হয়ে দায়িত্ব নিয়ে ম্যাচ জেতান তিনি। ঘটনাক্রমে, বুমরা না থাকলেই অন্তত পরিসংখ্যানের মতে সিরাজ আরও ক্ষুরধার হয়ে উঠেন। এর কারণটা ঠিক কী?

৪১ টেস্ট খেলা মহম্মদ সিরাজের বোলিং গড় ৩১.০৫। বুমরা খেললে সেই গড় বেড়ে ৩৫ হয়ে যায়, আর তাঁর অনুপস্থিতিতে সিরাজের বোলিং গড় কমে দাঁড়ায় ২৫। বুমরার অবর্তমানে সিরাজের স্ট্রাইক রেটও অনেক ভাল। বুমরার সঙ্গে জুটি বেঁধে বোলিং করলে সিরাজ প্রতিটি ৫৭ বলে উইকেট নেন। সেখানে তিনি একা খেললে ৪৪ বল অন্তরই মেলে সাফল্য। বুমরার অনুপস্থিতিতে কেন তাঁর পারফরম্যান্স এতটা ভিন্ন, ভাল? এই নিয়ে এবার সিরাজ নিজেই মুখ খুললেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের তারকা বোলার জানান, 'আমার কাঁধে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন সে যতই পাতি, গুরুত্বহীন সিরিজ় হোক না কেন, আমার পারফরম্যান্সটা বেশি ভাল হয়। বাড়তি দায়িত্ব পাওয়াটা আমার জন্য আনন্দদায়ক এবং সেটা আমার আত্মবিশ্বাসও বাড়ায়।'

বুমরার অনুপস্থিতিতে অনেকেই ওভাল ম্য়াচে ভারতের জয়ের আশা দেখছিলেন না। সেইসব সমালোচক, নিন্দুকদের থামানোর প্রয়োজন ছিল বলেও দাবি করেন সিরাজ।  'এজবাস্টনে লোকজন আমায় নিয়ে কথা বলছিল। সেই সব আলোচনা থামানোর সময় এসে গিয়েছিল। আমি সাধারণত নিজের কাজের দিকেই নজর দিই, লোকে কে কী বলছে সেটা এড়িয়ে যাই, কারণ ওঁরা আমার লড়াইটা জানেন না। তা সত্ত্বেও এটা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল। এটা থামানোটা দরকার ছিল। জাস্সি ভাই পিঠের চোটের কারণে ছিলেন না, তাই বোলিং বিভাগটা যাতে ইতিবাচক থাকে, সেই দায়িত্বটা আমি নিই। যাদের সঙ্গেই কথা বলি, তাদের আশ্বস্ত করার চেষ্টা করছিলাম, আত্মবিশ্বাস জোগাচ্ছিলাম। কী কী করেছি আমরা, সেটা বলে উজ্জীবিত করছিলাম সবাইকে।' বলেন তিনি। 

বুমরার অনুপস্থিতিতে শুধু যে সিরাজের পারফরম্যান্সের উন্নতি হয় তাই না, ভারতের টেস্ট জয়ের পরিমাণও কিন্তু অনেকটাই বেড়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget