এক্সপ্লোর

Mohammedan SC: শেষবেলায় দলের ছেলেদের লড়াকু পারফরম্য়ান্স, কী বলছেন মহমেডানের অন্তর্বর্তীকালীন কোচ ওয়াডু?

ISL: ন’মিনিটের মাথায় নর্বের্তো ভিদালের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় লুকা মাজেনের দ্বিতীয় গোল তাদের জয়ের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যায়।

কলকাতা: প্রথম আইএসএলের শেষ ম্যাচে যে ভাবে লড়াইয়ে ফিরে পাঞ্জাব এফসি-র প্রায় জেতা ম্যাচ ড্র করল মহমেডান, তাতে তাদের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বেশ খুশি। সোমবার মহমেডানের ঘরের মাঠে তাদের শেষ ম্যাচে পাঞ্জাব এফসি যে ভাবে শুরু করেছিল, তাতে মনে হয়েছিল তারাই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে। ন’মিনিটের মাথায় নর্বের্তো ভিদালের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় লুকা মাজেনের দ্বিতীয় গোল তাদের জয়ের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। কিন্তু তাদের আত্মতুষ্টির সুযোগ কাজে লাগিয়ে খেলায় ফিরে আসে মহমেডান এবং দু’টি গোলই শোধ করে তারা।

প্রথমার্ধে পাঞ্জাব আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে মহমেডানের দাপটই ছিল বেশি। এই পারফরম্যান্স নিয়ে মেহরাজউদ্দিন ম্যাচের পর সাংবাদিকদের বলেন, “আমরা মরশুমের শুরুর দিকে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আরও ভাল খেলা উচিত ছিল আমাদের। তবে আমাদের ফুটবলাররা প্রতি ম্যাচে তাদের সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেছে। তবু বেশি সাফল্য পায়নি। তবে আজ যে ভাবে দুগোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে লড়াই করে দুগোল শোধ করে ছেলেরা এবং অনেক গোলের সুযোগও তৈরি করে, তার প্রশংসা করতেই হবে”।

দ্বিতীয়ার্ধে মহমেডানের রিজার্ভ বেঞ্চ থেকে নামা দু’জন ফুটবলার মার্ক শ্মেরবক ৫৮ মিনিটে এবং রবি হাঁসদা ৬৬ মিনিটে গোল করে সমতা আনেন। জয়সূচক গোল করার জন্য অনেক সময় তারা। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। মহমেডান এ দিন সারা ম্যাচে মোট ন’টির মধ্যে সাতটি শটই প্রতিপক্ষের গোলের লক্ষ্যে রাখলেও দুটির বেশি গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে দলের লড়াইয়ে ফেরা প্রসঙ্গে মহমেডান কোচ বলেন, “দ্বিতীয়ার্ধে রবি ও বিকাশ (সিং) মাঠে নামার পর থেকেই আমরা ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠি। দুই উইংকে কাজে লাগাতে শুরু করি আমরা। সেজন্যই পাঞ্জাবের রক্ষণ চাপে পড়ে যায় এবং আমরা প্রায়ই সুযোগ তৈরি করা শুরু করি এবং দুটো গোলও পাই। তার পরেও অনেক গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু দুর্ভাগ্য, জয়সূচক গোল এল না”।

এ দিন প্রথম গোল শোধ করেন যিনি সেই অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্ক শ্মেরবক জানুয়ারির দলবদলে সাদা-কালো শিবিরে যোগ দেন। তাঁর প্রশংসা করে কোচ বলেন, “মার্ক ভাল খেলোয়াড়। বিদেশীরা যখন এ দেশে খেলতে আসে, তখন তাদের নতুন পরিবেশ, সতীর্থ ও এদেশের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। মার্ক এখন সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে এবং ওর আসল খেলাটা ক্রমশ দেখাচ্ছে। আমরাও ওকে ক্রমশ বেশি সময় মাঠে রাখছি। আজ ও একটা গোল করেছে। সুপার কাপে আশা করি ও আরও গোল করবে”। আইএসএলে সফল না হলেও এ বার এই লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুপার কাপে যে ভাল কিছু করার চেষ্টা করবে তাঁর দল, তাও জানালেন মেহরাজউদ্দিন।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget