এক্সপ্লোর

MS Dhoni: ছোটবেলার বন্ধুকে সই করা ব্যাট উপহার ধোনির

Mahendra Singh Dhoni: দিনকয়েক আগে ধোনিকে তাঁর বন্ধু পরমজিত সিংহের দোকান 'প্রাইম স্পোর্টস'-র লোগো ব্যাটে লাগিয়ে অনুশীলন সারতে দেখা গিয়েছিল।

রাঁচি: আইপিএল শুরু হতে এখন আর খুব বেশি সময় বাকি নেই। এখন থেকে ধীরে ধীরে অনুশীলনও শুরু করে দিয়েছেন অনেকে। মহেন্দ্র সিংহ ধোনিও (Mahendra Singh Dhoni) জোরকদমে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দিনকয়েক আগে তাঁকে তাঁর বন্ধু পরমজিত সিংহের দোকান 'প্রাইম স্পোর্টস'-র লোগো ব্যাটে লাগিয়ে অনুশীলন সারতে দেখা গিয়েছিল। এবার তিনি বন্ধুকে একটা ব্যাট উপহারও দিয়ে দিলেন।

শুরুর দিকে ধোনির ক্রিকেট কেরিয়ারে বন্ধু পরমজিত সিংহ এবং প্রাইম স্পোর্টসের বিরাট অবদান ছিল। তাঁর জীবনকাহিনি নিয়ে তৈরি 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টরি'-তেও পরমজিত কীভাবে ধোনিকে নিজের প্রথম ব্যাট স্পনসর পেতে সাহায্য করেছিলেন, তার ঝলক দেখা গিয়েছিল। কেরিয়ারের একেবারে শেষলগ্নে এসে সম্ভবত বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্য নিয়েই নিজের ব্যাটে তাঁর কোম্পানির নাম লাগিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। ধোনির উপহার দেওয়া ব্যাট পরমজিত নিজের দোকানে সযত্নে রেখেছেন। 

ধোনির শহর রাঁচিতেই পরমজিতের 'প্রাইম স্পোর্টস'-র এই দোকানটি রয়েছে। বহুদিন আগে অবসর নিলেও, ধোনির জনপ্রিয়তায় এখনও একটুকুও ভাটা পড়েনি। তাঁকে নিয়ে সমর্থকদের উন্মাদনা গত বারের আইপিএলেও দেখা গিয়েছিল। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও ধোনি যে নিজের শুরুর দিন, ছোটবেলার বন্ধুদের ভোলেননি তা এই ঘটনাটি ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

ধোনির এই বন্ধুর দোকানের স্টিকার লাগিয়ে ব্যাটিং করার প্রসঙ্গটি অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ়েও উত্থাপিত হয়। টি-টোয়েন্টি সিরিজ ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর সঙ্গে রয়েছেন মাইক হাসিও। যিনি আবার ধোনির সিএসকের তাঁর সতীর্থ ছিলেন একটা সময়। বর্তমানে হলুদ ব্রিগেডের ব্যাটিং কোচও হাসিই। কথায় কথায় আইপিএলের প্রসঙ্গ উঠেছিল। তখনই হাসি বলেন, 'খুব সম্ভবত আমরা ১১ মার্চ ভারতে পা রাখব। আইপিএল শুরু হতে চলেছে। দুর্দান্ত একটা টুর্নামেন্ট। বিশ্বের সেরা প্লেয়াররা খেলতে নামবে। ভারতের সেরা খেলোয়াড়দেরও দেখা যাবে টুর্নামেন্টে। আর সবচেয়ে বড় কথা এম এস ধোনিকেও দেখা যাবে। এটা সবার জন্য দারুণ একটা খবর।' ঠিক তখনই পাশে বলা গিলক্রিস্ট বলেন, 'সম্প্রতি ধোনির অনুশীলনের ছবি দেখেছি। ওঁর ছোটবেলার বন্ধুর দোকানের লোগো লাগানো একটি ব্যাট ব্য়বহার করেছে ধোনি। হয়ত বন্ধু যাতে একটু লাভবান হন, তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ধোনি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ''ধোনি যদি এক পায়েও খেলে...'', আইপিএলের আগ সিএসকে অধিনায়ককে নিয়ে কী বললেন পাঠান? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget