এক্সপ্লোর

MS Dhoni: পৃথিবীর সবথেকে ভাগ্যবান মানুষ! অনুরাগীর জন্মদিন উদযাপনে হাজির স্বয়ং ধোনি

Mahendra Singh Dhoni: নিজে কেক খাওয়ার পাশাপাশি অনুরাগীকে কেক খাইয়েও দেন মহেন্দ্র সিংহ ধোনি।

রাঁচি: ট্রফি জয়ের বিচারে ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক তিনি। মতান্তরে সর্বকালের সর্বসেরা কিপার-ব্যাটারও বটে। মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) জনপ্রিয়তা সম্পর্কে আলাদা করে কিছুই বলার থাকে না। গোটা বিশ্ব জুড়েই তাঁর অগণিত ভক্ত। প্রিয় সেলিব্রিটির সান্নিধ্য কোন অনুরাগীই না চান। এক ধোনি ভক্তের ঠিক এমনই সৌভাগ্য হল। তাঁর জন্মদিনে উপস্থিত ছিলেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি।

সুবোধ সিংহ কুশয়াওয়া নামক এক ব্যক্তি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি ভিডিও শেয়ার করেন। উক্ত ভিডিওতে তাঁকে কেক কাটতে দেখা যায়। তাঁর জন্মদিনের কেক কাটার সময় তাঁর পাশো গোটা পরিবাবের সঙ্গে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনিও। ব্যক্তিটি ভিডিওর ক্যাপশনে লেখেন, 'পৃথিবীর সবথেকে ভাগ্যবান মানুষ।' তিনি আরও লেখেন, 'একজন এম এস ধোনি ভক্তের জন্য এমন জন্মদিন উদযাপনটা অনেকটা স্বপ্নের মতো।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by subodh singh Kushwaha (@kushmahi7)

ভিডিওতে জন্মদিনে ব্যক্তিটিকে কেক কেটে ধোনিকে খাওয়াতে দেখা যায়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বেশ মজা করে সেই কেক তো খান বটেই, পাশাপাশি কেক খাওয়ানোও বটে। এখানেই শেষ নয়। বার্থডে বয়কে যখন বাকিরা কেক মাখাতে ব্যস্ত, তখন ধোনি ওই ব্যক্তির হাতও চেপে রাখেন যাতে কেক মাখাতে তিনি কোনও বাঁধার সৃষ্টি করতে না পারেন। কুশয়াওয়াকে প্রায়শই ধোনির ফার্ম হাউজ়ের আশেপাশে তাঁর না না কার্যকলাপের ভিডিও শেয়ার করতে দেখা যায়। পাশাপাশি তিনি ধোনির ডাকনাম 'মাহি' নামের একটি ক্রিকেট অ্যাকাডেমিও চালান। 

সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও হু হু করেও ভাইরাল হলেও, তিনি নিজে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারেই তেমন অ্যাক্টিভ নন। কেন তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি বলেন, 'এই কিছুক্ষণ আগেই এই নিয়ে আমি কথা বলছিলাম। অনেকে আমায় এই বিষয়ে প্রশ্নও করে থাকেন। মেরে সে না হো পায়েগা (আমার দ্বারা হবে না), কারণ গোটা বিষয়টা খুবই কঠিন। আমি ক্যামেরা ভীতু নই, তবে গোটা বিষয়টা আমার জন্য সহজ নয়।' 

ধোনি আরও যোগ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু বলা বা করার থেকে সামনা সামনি কথা বলতে বেশি পছন্দ করেন। 'সামনা সামনি কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই কারণেই আমার মনে হয় না যে আমি ইউটিউব চ্যানেল চালাতে পারব। উপরন্তু আমি খুবই মুডিও। আমি হয়তো একদিনেই সোশ্যাল মিডিয়ায় দুই-তিনটি ভিডিও পোস্ট করলাম, আবার পরক্ষণেই এক বছরের জন্য সম্পূর্ণরূপে পোস্ট করা বন্ধ করে দিলাম।' বলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: নিলামের আগে চমক প্রীতি জিন্টার দলের, কোহলিদের ব্যাটিং গুরুকে ছিনিয়ে আনল পাঞ্জাব 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget