এক্সপ্লোর

Bengal Pro T20: প্রথম দল হিসাবে বেঙ্গল প্রো টি-২০-র সেমিফাইনালে মুর্শিদাবাদের মহিলা দল, জয় পেল মালদাও

Women’s Bengal Pro T20 league: ওমেন্স বেঙ্গল প্রো টি-২০-তে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতে মুর্শিদাবাদ কুইন্সের দখলে বর্তমানে ১০ পয়েন্ট রয়েছে। পয়েন্ট তালিকায় তারাই শীর্ষে।

কলকাতা: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে (Women’s Bengal Pro T20 league) মহিলাদের বিভাগে প্রথম সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেল। হাওড়া ওয়ার্রিয়ার্সকে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিল মুর্শিদাবাদ কুইন্স (Murshidabad Kueens)। রবিবার যাদবপুরের সল্ট লেক ক্যাম্পাসের মাঠে হাওড়ার দলের বিরুদ্ধে ১০ রানের জয়ে সেমিফাইনাল সুনিশ্চিত করল মুর্শিদাবাদে দল। ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতে তাঁদের দখলে বর্তমানে ১০ পয়েন্ট রয়েছে। পয়েন্ট তালিকায় মুর্শিদাবাদই শীর্ষে। অপরদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে তিনটিতে জয় পয়েছে পয়েন্ট হাওড়ার দল। ছয় পয়েন্ট নিয়ে তাঁরা আপাতত পয়েন্ট তালিকায় চারে।

লো স্কোরিং ম্যাচে মুর্শিদাবাদের হয়ে ব্যাট হাতে রীতিকা বাদে আর কেউই তেমন নজর কাড়তে পারেননি। কোনওক্রমে তাঁরা নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১০১ রান তোলে। হাওড়া ওয়ারিয়ার্সের হয়ে অধিনায়ক ধারা গুজ্জর ২০ রানের বিনিময়ে দুই উইকেট নেন। জবাবে হাওড়ার ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হন। ধারা গুজ্জর ৪৭ রানের ইনিংস খেললেও, বাকিরা কেউই তাঁকে সঙ্গই দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে মাত্র ৯১ রান তোলে হাওড়া। মুর্শিদাবাদের অলরাউন্ড বোলিং পারফরম্যান্সই তাঁদের জয়ের পথ সুগম করে। দলের হয়ে প্রিয়ঙ্কা সরকার, শ্রেয়সী আইচ দুইজনে ১৭ রানের বিনিময়ে দুইটি করে উইকেট নেন। স্নেহা গুপ্ত ও প্রিিয়ঙ্কা প্রসাদ যথাক্রমে সাত ও ১৭ রান খরচ করে একটি করে উইকেট নেন। 

দিনের মহিলাদের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল স্মেশার্স মালদা। হারবার ডায়মন্ডসকে তাঁরা আট উইকেটে পরাজিত করল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ১৬ করা হয়। হারবার ডায়মন্ডস ১৬ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান তোলে। মালদার হয়ে শ্রেয়া করার মাত্র দুই রান দিয়ে দুই উইকেট নেন। রানের পুঁজি একেবারেই বেশি ছিল না। ম্যাচ জিততে মালদার বেশি ঘাম ঝরানোর প্রয়োজনও হয়নি। ১৪.৩ ওভারে হেসেখেলে জয় সুুনিশ্চিত করেন তাঁরা। মালদার হয়ে সৌমশ্রী ভৌমিক সর্বাধিক ২৩ রানের ইনিংস খেলেন। তাঁর দৌলতেই সহজ জয় পায় দল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টানা ৬ ম্যাচে হার মনোজদের, প্রথম দল হিসাবে বেঙ্গল প্রো টি-২০-র সেমিফাইনালে মালদা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget