এক্সপ্লোর

Mushfiqur Rahim: অল্পের জন্য দু'শো হাতছাড়া করেও রেকর্ড মুশফিকুরের, ড্রয়ের পথে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট

PAK vs BAN 1st Test: বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ১৯১ রানের ইনিংস খেলেন মুশফিকুর। চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান ৯৪ রানে পিছিয়ে রয়েছে।

রাওয়ালপিন্ডি: পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্টের (PAK vs BAN 1st Test) প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে দাপট দেখিয়েছিলেন মহম্মদ রিজওয়ান। অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসও সাক্ষী থাকল আরেক কিপার-ব্যাটার (যদিও এই ম্যাচে কিপিং করছেন না তিনি) মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) দুরন্ত ১৯১ রানের ইনিংসের। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করলেন বটে, তবে তাতেও বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু ইতিহাস গড়ে ফেললেন।

রাওয়ালপিন্ডিতে প্রচণ্ড গরমের মধ্যেও ধৈর্য্য এবং দক্ষতার নিদর্শন দিলেন মুশফিকুর। তাঁর ১৯১ রানের ইনিংস এবং প্রথমে লিটন দাস ও তারপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে দুইটি সেঞ্চুরি রানের পার্টনারশিপ পাকিস্তানের প্রথম ইনিংসে লিড নেওয়ার আশায় জল ঢেলে দেয়। নিজের কেরিয়ারের ১১তম টেস্ট শতরানটি করেই কিন্তু মুশফিকুর ইতিহাস গড়ে ফেললেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুরই বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি এই সেঞ্চুরির সুবাদে তিনি টেস্টে বাংলাদেশের বাইরের মাটিতে তামিম ইকবালকে পিছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ শতরানকারী হয়ে গেলেন। মুশফিকুরের এটি দেশের বাইরে পঞ্চম টেস্ট শতরান।

দিনের শুরুটা মুশফিকুর ও লিটন করেছিলেন। তবে তাঁদের পার্টনারশিপ খুব বেশিক্ষণ টেকেনি। ৫৬ রানে আউট হন লিটন। তবে তারপর মেহেদি হাসানের সঙ্গে মিলে ১৯৬ রানের পার্টনারশিপে মুশফিকুর বাংলাদেশকে প্রথম ইনিংসে লিড এনে দেন। তিনি দ্বিশতরানের দিকে এগোচ্ছিলেন বটে। তবে বেশ ক্লান্ত হওয়া ব্যাটারের মতো অফস্টাম্পের বাইরে মহম্মদ আলির বলে খোঁচা দিয়ে সাজঘরে ফিরতে হয় মুশফিকুরকে। মেহেদি হাসান ৭৭ রানের ইনিংস খেলে আউট হন।

৫৬৫ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১১৭ রানের লিড নিতে সক্ষম হয় ওপার বাংলার দল। চতুর্থ দিনে পাকিস্তান একাধিক ক্য়াচ মিস করে। তারই খেসারত দিতে হল শান মাসুদদের। তাদের হয়ে নাসিম শাহ তিন উইকেট নিয়ে প্রথম ইনিংসের সফলতম বোলার। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে পাকিস্তানের স্কোর এক উইকেটের বিনিময়ে ২৩ রান। শরিফুল বাংলাদেশের হয়ে উইকেটটি নেন। পাকিস্তান আপাতত ৯৪ রানে পিছিয়ে। খুব আহামরি কিছু না ঘটলে এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানো হোক, হত্যাকাণ্ডে শাকিবের নাম জড়ানোর পরেই বোর্ডকে আইনি নোটিস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget