এক্সপ্লোর

Nitish Kumar Reddy: মেলবোর্নে চোখধাঁধানো সেঞ্চুরি, নীতীশের জন্য বিরাট পুরস্কারের ঘোষণা অন্ধ্র ক্রিকেট সংস্থার

IND vs AUS 4th Test: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেন নীতীশ কুমার রেড্ডি।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে একেবারে টিম ইন্ডিয়ার বাহুবলি হয়ে উঠে এলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) । অনবদ্য এক সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে দলকে রক্ষা করলেন তরুণ তুর্কি। তাঁর শতরানে আপ্লুত গোটা দেশ। এবার নীতীশের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করল তাঁর রাজ্য ক্রিকেট সংস্থা।

অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি অজ়িভূমে দেশকে গর্বিত করেছেন। রাজ্যের ক্রিকেটারের সেঞ্চুরিতে আপ্লুত অন্ধ্র ক্রিকেট সংস্থার (Andhra Cricket Association) সভাপতি কেসিনেনি শিবনাথ। এই গর্বের দিনে তরুণ ক্রিকেটারের জন্য বিরাট আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেন তিনি। শিবনাথ বলেন, 'এটা অন্ধ্র ক্রিকেট সংস্থার জন্য খুবই গর্বের এবং আনন্দের একটা দিন। অন্ধ্রর একজন ক্রিকেটার দেশের হয়ে টি-টোয়েন্টি খেলছে, টেস্ট দলে সুযোগ পাচ্ছে, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ওকে সম্মান জানাতে সেই কারণেই অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে নীতীশ কুমার রেড্ডিকে ২৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে।'

ভারতীয় দলের বড় ভরসা ঋষভ পন্থ আক্রমণাত্মক শট খেলে সাজঘরে ফেরার পর নীতী মাঠে নামেন। তিন টেস্ট খেলা নীতীশ কুমার রেড্ডির জন্য কী অপেক্ষা করে রয়েছে, সেই সময় হয়তো হায়দরাবাদ তারকা নিজেও জানতেন না। দিনশেষে অপরাজিত যোদ্ধা হিসাবে তিনি যখন মাঠ ছাড়লেন, তখন তাঁর নামের পাশে লেখা ১০৫। মেলবোর্নে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পর বীর নায়কের মতো অভ্যর্থনায় ভারতীয় সাজঘর তাঁকে বরণ করে নিল। 

নীতীশের সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন ওয়াশিংটন সুন্দর। তাঁর অনবদ্য ইনিংস নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে চাক্ষুষ করেছেন তিনি। দিনের খেলাশেষে নীতীশের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের আরেক তরুণ তুর্কি ওয়াশিংটনও।  'ও যেভাবে ব্যাট করেছে, সেঞ্চুরিটা ওর প্রাপ্যই ছিল। আমাদের সকলের ভরসা ছিল যে সেঞ্চুরিটা আসবে। এই সেঞ্চুরির ইনিংসের অংশ হতে পারার অভিজ্ঞতাটা দারুণ।' মনে করছেন ওয়াশিংটন।

দিনশেষে ১০৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নীতীশ। চতুর্থ দিনে ভারতীয় ইনিংসকে তিনি আর কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, এবার সেটাই দেখার।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: স্টিভ স্মিথের থেকেও অধিক পছন্দের বিরাট, কোহলি-কনস্টাস বিবাদের মাঝেই ভাইরাল স্যামের পুরনো ভিডিও 

সেরা শিরোনাম

IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget