NZ vs IND Live: কামব্য়াকে অনবদ্য পন্থ, হাঁকালেন সেঞ্চুরি, ৩০০-র গণ্ডি পার করল ভারতের লিড, রান পেরল ৭০০
New Zealand vs India: চার উইকেটে ৪৮৬ রানে দিনের খেলা শুরু করে ভারতীয় দল। ক্রিজে উপস্থিত ছিলেন অংশুল কম্বোজ ও ঋষভ পন্থ।
LIVE

Background
ক্রাইস্টচার্চ: প্রথম টেস্টে তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। দিনের খেলা যখন শেষ হয় তখন ভারতের স্কোর ৪৮৬/৪। তৃতীয় দিনের শুরুতে শতরান হাঁকিয়েছিলেন কে এ রাহুল। এরপর দেবদত্ত পড়িক্কল ৮০ রানের ইনিংস খেলেন। দিনের শেষে শুভমন গিল নিশ্চিত শতরান মিস করলেন। তিনি ৯৮ রানে ফিরে গেলেন। তবে ভারত পাহাড়প্রমাণ লিড নিতে চলেছে। অন্তত সম্ভাবনা তেমনই। এখনও হাতে ৬ উইকেট রয়েছে। আরও দুটো দিন খেলার বাকি। এই পরিস্থিতিতে চতুর্থ দিন একটু বেশি সময় পর্যন্ত ব্যাট করে রান তুলে কিউয়িদের চাপে ফেলতে পারে ভারতীয় দল।
দ্বিতীয় দিনের খেলা শেষে ক্রিজে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন কে এল রাহুল। তিনি ৫২ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। সেখান থেকে দেবদত্ত ৮০ রানের ইনিংস খেলেন। প্যাভিলিয়ন ফিরে যান। শতরান মিস করেন দেবদত্ত। এরপর গিলের সঙ্গে জুটি বাঁধেন কে এল রাহুল। ডানহাতি কর্ণাটকী ব্যাটার ওপেনার হিসেবে কেরিয়ারের ১২ তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেলেন এদিন। কিউয়ি বোলারদের সামনে রাহুলকে আটকানোর কোনও উত্তরই ছিল না।
রাহুল ১৩৬ রান করে শেষ পর্যন্ত আউট হয়ে যান। নাথান স্মিথের বলে আউট হয়ে যান তিনি। নিজের ইনিংসে রাহুল নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও দুটো ছক্কা। রাহুল আউট হওয়ার পর পন্থের সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। তিনিও কিউয়ি বেলাারদের বিরুদ্ধে ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে একটু চালিয়ে খেলা শুরু করেন। কিন্তু একেবারে শতরানের দোরগোড়ায় এসে আউট হয়ে যান গিল। ৯৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তিনিও নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান।
গিল আউট হওয়ার সঙ্গে সঙ্গে পন্থও নিজের অর্ধশতরান পূরণ করেছেন। তৃতীয় দিনের খেলা শেষের পর পন্থ ৫৫ রান করে অপরাজিত রয়েছেন। ইনিংসে ৫টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অংশুল কম্বোজ।
NZ vs IND Live Updates: জুরল আউট হতেই ভারতের ইনিংস ঘোষণা
দ্রুত গতিতে রান করার লক্ষ্যে ব্যাট করছিল ভারত, সেই লক্ষ্যেই ছক্কা মারের পর ফের বড় শট মারতে গিয়েছিলেন জুরেল। তবে সেই চেষ্টাতেই স্টাম্প আউট হলেন তিনি। ৭৮ রানে থামল তাঁর ইনিংস। জুরেল আউট হতেই নয় উইকেটে ৭২০ রানে ইনিংস ঘোষণা করল ভারত।
IND vs NZ Live Score: ৭০০ রান পার করল ভারত
দেখতে দেখতে প্রথম ইনিংসে আট উইকেটের বিনিময়ে ৭০০ রানের গণ্ডি পার করে ফেলল ভারত। ক্রিজে আপাতত জুরেল ৬৭ ও বুমরা ছয় রানে ব্যাট করছেন।



















