এক্সপ্লোর

ODI World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগেই ধর্মশালার মাঠ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাটলার

England Cricket Team: বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের খেলা নিয়ে প্রবল সংশয়।

ধর্মশালা: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নয় উইকেটে ম্যাচ হেরে বিশ্বকাপের অভিযান শুরু করেছে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। জয়ের সরণীতে ফেরার লক্ষ্যে কাল বাংলাদেশের বিরুদ্ধে (BAN vs ENG) মাঠে নামবে ইংল্যান্ড। প্রথম ম্যাচের মতো ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচেও তারকা অলরাউন্ডার বেন স্টোকসের না খেলার সম্ভাবনাই প্রবল। তবে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে (Jos Buttler) ভাবাচ্ছে অন্য বিষয়। তা হল ধর্মশালার মাঠের আউটফিল্ড।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ফিল্ডিং করার সময় আফগানিস্তানের মুজিব উর রহমান ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ডাইভ দিতেই তাঁর হাঁটু নরম মাটিতে গেঁথে যায়। বেকায়দায় পড়ে যান তিনি। বড়সড় চোট লেগে যাওয়ার আশঙ্কা ছিল আফগান তারকার। আর তারপর থেকেই ধর্মশালার মাঠ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবার ইংল্যান্ড অধিনায়ক বাটলার সরাসরি ধর্মশালা মাঠের আউটফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বাটলার।

বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সোমবার বাটলার বলেন, 'আমার মতে এটা (ধর্মশালার আউটফিল্ড) খুবই খারাপ। ফিল্ডিং করার সময় বা ডাইভ মারার সময় সচেতন থাকতে বলার অর্থ হল দলগতভাবে আমরা যে ভাবে খেলতে চাই, তার থেকে দূরে সরে আসা। তাই এই আউটফিল্ড একেবারেই উপযুক্ত নয়। তবে আমরা এটাকে অজুহাত হিসাবে ব্যবহার করব না। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।'

বাটলার আরও বলেন, 'ম্যাচে প্রতিটি রান বাঁচানোটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই আউটফিল্ডটা যতটা ভাল হওয়া কাম্য ততটা নয় বটে, তবে দুই দলের জন্যই তো এটা সমান থাকবে। আর উইকেটটা কিন্তু দারুণ দেখতে লাগছে।'

বিরাটের সোনার পদক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৫২ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। দুই রানে তিন উইকেট হারিয়ে ফেলার কেএল রাহুল এবং বিরাট কোহলি (Virat Kohli) দুরন্ত পার্টনারশিপে ভারতকে জয় এনে দেন। কোহলি ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে ৯৭ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা পুরস্কার পান কেএল রাহুল।

অবশ্য কোহলি ম্যাচ সেরা না হলেও, ম্যাচের পর এক বিশেষ পুরস্কার পেলেন। ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ (T Dilip) কোহলিকে সেরা ফিল্ডিংয়ের জন্য সোনার পদক পুরস্কার দেন। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে কোহলিকে এই সোনার পদক হাতে তুলে দেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ। তিনি শ্রেয়স আইয়ারের ফিল্ডিংয়েরও প্রশংসা করেন। তবে পর মুহূর্তেই জানিয়ে দেন কেবল একটা ক্যাচ নয়, গোটা ম্যাচে ফিল্ডিং পারফরম্যান্সের নিরিখেই এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অজ়িদের বিরুদ্ধে শতরান হাতছাড়া করে চূড়ান্ত হতাশ কোহলি, ভাইরাল সাজঘরের ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget