এক্সপ্লোর

ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ উপভোগ করাই লক্ষ্য বুমরার

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল।

চেন্নাই: চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই শক্তিধর দেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা। তবে শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধেও ম্যাচ উপভোগ করাটাই যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) আসল লক্ষ্য।   

২০১১ সালে উপমহাদেশে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ১২ বছর পর ফের একবার ঘরের মাঠে বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামছে ভারত। যে কোনও টুর্নামেন্টেই শুরুটা ভাল করা খুবই গুরুত্বপূর্ণ। তাই অজ়িদের বিরুদ্ধে ভারতের ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ। ম্যাচে টানটান উত্তেজনা ও দারুণ ক্রিকেটের আশায় রয়েছেন সকলেই। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে বুমরাও কিন্তু ভীষণই খুশি। ম্যাচ শুরুর আগে তিনি বলেন, 'এই টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে রয়েছি। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ তো সবার হয়না, সেক্ষেত্রে আমরা খুবই ভাগ্যবান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে।'

অজ়িদের হারাতে হলে বুমরার বোলিং ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই তার উপর চাপও থাকবে। তবে বুমরা কিন্তু চাপ নিতে নারাজ। তারকা বোলার বলেন, 'সাম্প্রতিক সময়ে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি, তাই বেশি চাপ নিচ্ছি না। প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি ঠিকই, তবে আমরা অনুশীলন তো করেছি এবং বেশ চনমনেও রয়েছি। এই মুহূর্তটা উপভোগ করা খুবই জরুরি। সেটাই করার চেষ্টা করব। কারণ বড় মঞ্চে অনেক সময় বেশি চিন্তাভাবনা করে বাড়তি চাপ নিয়ে অনেকে। তা যাতে না হয়, সেটাই খেয়াল রাখব।'

আসন্ন বিশ্বকাপ কিন্তু ভারতের জন্য অগ্নিপরীক্ষা, এই প্রথম দেশের মাটিতে কোনও বিশ্বকাপে ফেভারিট হিসাবে নামছে ভারতীয় দল। ২০১১ সালে শেষ যেবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত, সেবারও ট্রফি জয়ের ব্যাপারে ফেভারিত ছিল না টিম ইন্ডিয়া। সেদিক থেকে রোহিত শর্মাদের লড়াই করতে হবে প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপের বিরুদ্ধেও।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে সেই ঝাঁঝ এখন আর নেই। ১৯৯৯, ২০০৩ বা ২০০৭ সালের সেই দোর্দণ্ডপ্রতাপ অজ়ি দল এখন অতীত। তার ওপর পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলও নেই। স্পিন আক্রমণ সাদামাটা। তবু অস্ট্রেলিয়া সেমিফাইনালে না উঠলে তা বিস্ময়কর হবে। টুর্নামেন্টে এত কঠিন প্রতিপক্ষ ভারতীয় দল খুব একটা পাবে না। অস্ট্রেলিয়াকে হাল্কাভাবে নেওয়ার ভুল করতে চাইবে না ভারতীয় দলও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ, ভারত-পাক ম্যাচের ১৪ হাজার টিকিটের বিক্রি আজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget