এক্সপ্লোর

ODI World Cup 2023: সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার! ভারত ম্যাচের আগেই বিতর্কে জড়ালেন বাংলাদেশ তারকা লিটন দাস

Litton Das: চাপের মুখে সোশ্যাল মিডিয়া মারফৎ ক্ষমা চাইতে বাধ্য হন লিটন দাস।

ঢাকা: বিশ্বকাপের (ODI World Cup 2023) শুরুটা ভাল করেও পরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে হেরে বেশ চাপে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। সামনেই ঘরের মাঠে খেলা বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতের বিরুদ্ধে টাইগারদের কঠিন লড়াই। এরই মাঝে বিতর্কে জড়ালেন দলের তারকা ক্রিকেটার লিটন দাস (Litton Das)। 

বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক প্রচুর। তাঁদের পারফরম্যান্স যেমনই হোক না প্রিয় দলের হয়ে মাঠে গলা ফাটাতে কুন্ঠা বোধ করেন না কেউই। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের খুঁটিনাটি খবর সমর্থকদের কাছে পৌঁছে দিতে এদেশে প্রচুর সাংবাদিক এসেছেন। তাঁদের সঙ্গেই দুর্ব্যবহার করে বসেন লিটন। পুণেতে লিটন দাস নিরাপত্তাকর্মীদের ডেকে বাংলাদেশ দলের হোটেল থেকে সাংবাদিকদের জোর করে দূরে সরিয়ে দেন। এই ঘটনার জেরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় দলের তারকা কিপার-ব্যাটারকে।

চাপের মুখে পড়ে লিটন সকলের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। নিজের সোশ্যাল মিডিয়া মারফৎ তিনি ক্ষমা চেয়ে একটি পোস্টে লেখেন, 'গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পিছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।' 

বাংলাদেশ দলের পাশাপাশি লিটনের ব্যাটও এখনও পর্যন্ত খুব একটা বেশি কথা বলেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি লড়াকু ৭৬ রানের ইনিংস খেললেও নিজের জন্মদিনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। বিশ্বকাপের তিন ম্যাচে এখন পর্যন্ত তাঁর মোট সংগ্রহ ৮৯ রান। ভারতের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে ইনিংসের শুরুতে লিটনের ব্যাট চলাটা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে আর বলার কিছু নেই।

বৃহস্পতিবার, ১৯ অক্টেবর ভারত ও বাংলাদেশের পুণের এমসিএ স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচের আগে দলের অধিনায়ক শাকিব আল হাসানের চোট বাংলাদেশি সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। তিনি কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে বাঁ উরুতে চোট পেয়েছেন। তবে শাকিব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মামুদ। এখন দেখার ২২ গজে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় কি না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মার্শ, ইংলিশের হাফসেঞ্চুরি, শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপের প্রথম জয় পেল অস্ট্রেলিয়া 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget