এক্সপ্লোর

ODI World Cup 2023: শর্ট বল চ্যালেঞ্জ অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়ার যাত্রা, ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ শ্রেয়স আইয়ার

Shreyas Iyer: চলতি বিশ্বকাপে শ্রেয়স আইয়ার ৭৫.১৪ গড়ে এখনও পর্যন্ত ৫২৬ রান করেছেন।

কলকাতা: ২০১৯ বিশ্বকাপের সময় ভারতীয় দলের (Indian Cricket Team) সবথেকে চর্চিত ব্যাটিং পজিশন ছিল চার নম্বর। যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর তাঁদের উত্তরসূরি কে হবেন, সেই নিয়ে কম চর্চা হয়নি। অতীতে টপ অর্ডারের ব্যর্থতার দিনে ভারতীয় মিডল অর্ডার লড়াই না করায় বেশ কিছু ম্যাচ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই বিশ্বকাপের (ODI World Cup 2023) আগেও ফের একবার ভারতীয় মিডল অর্ডার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তবে নিজের ব্যাট হাতেই সব প্রশ্নের জবাব দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

বিগত তিন বছর চোট আঘাতে ভুগেছেন শ্রেয়স। কাঁধ এবং পিঠের চোটে কাবু শ্রেয়সকে দুই দুইবার অস্ত্রোপ্রচার করাতে হয়। চলতি বছরের শুরুর দিকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই চোটের কারণে ছিটকে যেতে হয় ভারতীয় তারকা ব্যাটারকে। তারপর আট মাস ভারতীয় দলের বাইরে ছিলেন শ্রেয়স। বিশ্বকাপে তাঁর সুযোগ পাওয়া নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। আর সুযোগ পাওয়ার পরেও বড় রানের ইনিংস খেলতে না পারায় সমালোচনা আরও তীব্র হয়। 

বিশ্বকাপের প্রথম ছয় ম্যাচে একটি অর্ধশতরানসহ মাত্র ১৩৪ রান করেছিলেন শ্রেয়স। তাঁর শর্ট বল খেলার দক্ষতা নিয়েও উঠছিল প্রশ্ন। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে দুইজনের সঙ্গে সাক্ষাৎ এবং তাতে বদলে যায় শ্রেয়সের ভাগ্য। এদের একজন হলেন শ্রেয়সের আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত অভিষেক নায়ার। আর অপরজন শ্রেয়সের ছোটবেলার কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রবীণ আমরে। খবর অনুযায়ী, ওয়াংখেড়েতে আয়োজিত শ্রীলঙ্কা ম্যাচের আগে দুই প্রাক্তনীই শ্রেয়সের সঙ্গে দেখা করেন।

এই দুই তারকার সাক্ষাতের পর থেকে তড়তড়িয়ে ছুটছে শ্রেয়সের ব্যাটিংরথ। চার ম্যাচে দুই শতরানসহ মোট ৩৯২ রান করে ফেলেছেন তিনি। গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ডও। শ্রেয়সের ৫২৬ রান এক বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রান। চলতি বিশ্বকাপে তাঁর থেকে বেশি রান আর কোনও দলের চার নম্বর ব্যাটার করেননি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে আইয়ারের হাঁকানো আটটি ছক্কাও এক বিশ্বকাপ ইনিংসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে আইয়ারের সঙ্গে তাঁর কোচ আমরা কথা বলেন। ভারতীয় দলের ব্যাকিং ছিলই। কিন্তু বড় রান না পাওয়ায় শ্রেয়সের উপর চাপ বাড়ছিল। বাইরের সমালোচনা তাঁর মধ্যে ক্ষোভের সঞ্চার করে বলেও সেমিফাইনাল ম্যাচের পর স্বীকার করে নেন তিনি। আমরে তাঁর আত্মবিশ্বাস বাড়ান। শোনা যায় এক চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের পর আইয়ারের কোন চোখের দৃষ্টিশক্তি ভাল সেই বুঝে হালকা ব্যাট লিফটে বদল আনেন। নায়ার তাঁর স্টান্সে অল্প ফেরবদল ঘটান। আর তাতেই বাজিমাত। একের পর এক আগ্রাসী ইনিংস খেলে শ্রেয়স প্রমাণ করে দিয়েছেন তিনি ভারতের যোগ্য চার নম্বর ব্যাটার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ইটভাটা মালিকের ছেলে, দেশের একমাত্র চায়নাম্যান স্পিনার, ওয়ার্নার, স্মিথদের ত্রাস কুলদীপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget