এক্সপ্লোর

Pakistan Cricket Team: এশিয়া কাপের পরেই বদলাল পাকিস্তানের অধিনায়ক, নেতৃত্ব হারালেন মহম্মদ রিজওয়ান, কে হলেন নতুন নেতা?

Mohammad Rizwan: মহম্মদ রিজওয়ান ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন।

নয়াদিল্লি: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই পরাজয়। মহাদেশ সেরা হওয়ার লড়াইয়ে হারের পর পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket team) টি-টোয়েন্টি অধিনায়ক বদলের ডাক উঠেছিল বিভিন্ন মহল থেকে। পাকিস্তানের অধিনায়ক তো বদল হল, তবে সেটি টি-টোয়েন্টি নয়, ওয়ান ডের। ওয়ান ডেতেও নেতৃত্ব হারালেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।

মহম্মদ রিজওয়ান ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। অধিনায়ক হয়েই ২২ বছরে প্রথম অজ়িভূমে পাকিস্তানকে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ় জিততে সাহায্য করেন রিজওয়ান। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের বিরুদ্ধেও তাঁর নেতৃত্বে সিরিজ় জিতেছিল পাকিস্তান। তবে এই বছরে পাকিস্তান ওয়ান ডেতে ইতিবাচক ফলাফল করতে ব্যর্থ হয়। ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গ্রুপে সবার নীচে শেষ করে পাকিস্তান। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে পাকিস্তানের হার এবং শেষ ওয়ান ডেতে লজ্জাজনক ৯২ রানে অল আউটই রিজওয়ানের অধিনায়কত্বে ইতি টানে।

সদ্যই ইসলামাবাদে পাকিস্তানের নির্বাচকমণ্ডলী, ডিরেক্টর অফ হাই পারফরম্যান্স আকিব জাভেদ এবং সীমিত ওভারের ক্রিকেটে দলের প্রধান কোচ মাইক হেসেনের উপস্থিতিতে একটি বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দলের ওয়ান ডে অধিনায়ক হিসাবে রিজওয়ানের অপসারণের কথা জানানো হয়। তাঁর পরিবর্তে দলের নেতৃত্ব পেলেন তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। সোমবার, ২০ অক্টোবরই এই অধিনায়কত্ব বদলের কথা ঘোষণা করা হয়।

 

 

৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে পাকিস্তান। সেই সিরিজ়ের মাধ্যমেই অধিনায়ক হিসাবে নিজের সফর শুরু করবেন শাহিন আফ্রিদি। অতীতে শাহিন বছর দু'য়েক আগে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতা নির্বাচিত হয়েছিলেন। তবে কয়েক মাস পরেই, ২০২৪ সালের শুরুর দিকেই তাঁকে নেতৃত্ব থেকে অপসারিত করা হয়েছিল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget