এক্সপ্লোর

R Ashwin: 'নিজেকে প্রমাণ করার জন্য আমি একটাই সুযোগ পেলেও, বাকিরা কেন এত সুযোগ পাবেন?' বিস্ফোরক অশ্বিন

Ravichandran Ashwin: এখনও পর্যন্ত ৯৯টি টেস্ট খেলে আর অশ্বিন সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ৫০৭টি উইকেট নিয়েছেন।

ধর্মশালা: বৃহস্পতিবার, ৭ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) মাঠে নামলেই ১৪তম ভারতীয় ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন আর অশ্বিন (R Ashwin)। অনিল কুম্বলে বাদে ভারতের হয়ে অশ্বিনের থেকে অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেই। তবে এত দুরন্ত রেকর্ড সত্ত্বেও, ছবিটা বিদেশের মাটিতে বদলে যায়। বিশেষত সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া) সাম্প্রতিক সময়ে অশ্বিন ভারতীয় একাদশে সুযোগই পাননি। সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলেই বিস্ফোরক মন্তব্য অশ্বিনের।

সেনা দেশে ভারতীয় ম্যানেজমেন্ট সাধারণত এক স্পিনার নিয়েই মাঠে নামা পছন্দ করে। সেক্ষেত্রে লড়াইটা মূলত রবীন্দ্র জাডেজা এবং আর অশ্বিনের মধ্যেই হয়। কিন্তু সেনা দেশে অনেক সময়ই ভারতীয় ব্যাটিংকে চাপে পড়তে দেখা গিয়েছে। সেখানে দুই স্পিনারের মধ্যে জাডেজার ব্যাটিং দক্ষতা বেশি ভাল হওয়ায় তাঁকে দলে সুযোগ দেওয়া হয় বলে একাংশ মনে করে। আবার আরেকাংশের দাবি জাডেজার নিয়ন্ত্রণ বেশি ভাল হওয়ায় তাঁকে অশ্বিনের বদলে সুযোগ দেওয়া হয়। সেনা দেশে অশ্বিনের ৩৯.২৬-র থেকে জাডেজার বোলিং গড় ৩৭.২৩, বেশ খানিকটা কম। জাডেজার ইকোনমি রেটও অশ্বিনের থেকে ০.১৩ কম।

তবে অশ্বিনের গুচ্ছ গুচ্ছ উইকেট সত্ত্বেও তাঁকে সুযোগ না দেওয়া নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। শততম টেস্টের আগে অশ্বিনকে আরেক কিংবদন্তি অনিল কুম্বলের তরফে জিজ্ঞেস করা হয়, সেনা দেশগুলিতে তাঁর উইকেট নেওয়ার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়, নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয় না তাঁকে, এই বিষয়টিকে তিনি কীভাবে দেখেন। জবাবে অশ্বিনের দাবি তাঁর তুলনায় বাকিরা নিজেদের প্রমাণ করার বেশি সুযোগ পায় এটা ঠিক, কিন্তু বিষয়টার সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন। 

অশ্বিনকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, 'আমি বিতর্কের জন্ম দিতে চাই না। আমার মনে হয় বোলাররা সময়ই ব্যাটারদের থেকে পিছিয়ে থাকে। সেটা হয়তো ব্যাটাররা নিজেদের প্রমাণ করার একটাই সুযোগ পান বলে হয়। ব্যাটিংয়ে আউট হলে তো আউট, সব শেষ। এই বিষয়টা নিয়ে আগে আমি প্রচুর ভাবতাম। নিজেকে প্রশ্ন করতাম যে নিজেকে প্রমাণ করার জন্য আমি একটাই সুযোগ পেলেও বাকিরা কেন এত সুযোগ পাবেন? তবে সেটার সঙ্গে আমি বর্তমানে আপোস করে নিয়েছি।'

অশ্বিনের স্পষ্ট জবাব দিনের শেষে দলের জয়টাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং তিনি দল জয়ী হলেই সবথেকে খুশি হন। 'আমি যদি ম্যাচ না খেললেও, পাঁচ দিনের লড়াই পর দল জয় পেলে আমার থেকে বেশি খুশি আর কেউ হয় না। আমি ছোটবেলায় মাত্র একদিনের জন্য হলেও ভারতের জার্সি গায়ে গলানোর স্বপ্ন দেখতাম। এখন পরিস্থিতি বদলে গিয়েছে বলে তো আর আমি নিজেকে দেশের জয়ের আগে রাখতে পারি না। হ্যাঁ, হতাশাজনক অনেক দিনই কাটিয়েছি আমি। তবে ভারতের সর্বকালের সেরা কিছু ক্রিকেটারদের সঙ্গে সাজঘর ভাগ করার সৌভাগ্যটাও হয়েছে।' বলেন ভারতের তারকা স্পিনার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের আগে হঠাৎ ধর্মশালায় ডাক পড়ল রিঙ্কুর!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget