এক্সপ্লোর

Rahul Dravid: আইপিএলে কি ফের রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্বে ফিরছেন বিশ্বজয়ী দ্রাবিড়?

IPL 2025, Rajasthan Royals: দ্রাবিড়ের নেতৃত্বেই রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল। এমনকী ২০১৩ সালে প্লে অফেও জায়গা করে নেয়।

জয়পুর: ভারতের (Indian Cricket Team Coach) কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছেন। এরপরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই মুহূর্তে রোহিত, সূর্যদের হেডস্যারের দায়িত্ব নিয়েছেন। এবার শোনা যাচ্ছে যে আইপিএলে রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals)  কোচের দায়িত্বে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানানো হয়েছে যে রাহুল দ্রাবিড় ও রাজস্থান শিবরের মধ্যে ইতিমধ্যেই কথা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত যদিও কিছু নেওয়া হয়নি। ৫১ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্ক দীর্ঘদিনের। ক্রিকেটার, মেন্টরের পর এবার এই ফ্র্যাঞ্চাইজির কোচের পদে কি মিঃ ডিপেন্ডেবল?

দ্রাবিড়ের নেতৃত্বেই রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল। এমনকী ২০১৩ সালে প্লে অফেও জায়গা করে নেয়। এরপর ২০১৪, ২০১৫ সালে রাজস্থান রয়্যালসের মেন্টরের ভূমিকায় দেখা দিয়েছিল দ্রাবিড়কে। ২০১৫ সালের পর থেকে বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত আছেন দ্রাবিড়। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপজয়ী পৃথ্বী শ-র নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের কোত ছিলেন দ্রাবিড়। ভারতীয় এ দলের দায়িত্বেও দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটের দ্য ওয়ালকে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকেডমির চেয়ারম্য়ান পদেও দেখা গিয়েছে তাঁকে। এরপর ২০২১ সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে যুক্ত হন দ্রাবিড়। ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালস শিবিরের ডিরেক্টর অফ ক্রিকেটের পদ আছেন কুমার সাঙ্গাকার। নতুন মরশুমে তাঁকে আর দায়িত্ব রাখা হবে কি না তা নিয়ে কিছু জানানো হয়নি। 

এদিকে, গুজরাত টাইটান্সের দায়িত্ব থেকে সরতে চলেছেন আশিস নেহরা ও বিক্রম সোলাঙ্কি। আপাতত যা সূত্রের খবর, যুবরাজ সিংহ হয়ত গুজরাত টাইটান্সের কোনও দায়িত্বে আসতে পারেন। এখনও পর্যন্ত সরকারি কোনও সিদ্ধান্ত যদিও নেওয়া হয়নি। ইতিমধ্যেই দলের মেন্টর গ্যারি কার্স্টেন দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন আগেই। পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছিল গ্যারিকে। ফরে গুজরাত শিবিরে কোচিং ইউনিটে যে বড় বদল আসছে, তা বোঝাই যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির তরফে এক সূত্র জানিয়েছেন, ''অনেক কিছু বদল হতে চলেছে। নেহরা ও বিক্রম হয়ত আর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকছেন না। সেক্ষেত্রে যুবরাজের নাম ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত কিছু অফিশিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও কোচিং স্টাফেদর মধ্যেও অনেক কিছু বদল হতে পারে।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget