এক্সপ্লোর

IPL: জস বাটলারকে চার বছরের চুক্তির প্রস্তাব দিতে চলেছে রাজস্থান রয়্যালস?

Jos Buttler: ২০১৮ সাল থেকে রাজস্থান রয়্যালসের হয়ে মোট ৭১টি ম্যাচ খেলেছেন জস বাটলার।

নয়াদিল্লি: বেশ কয়েকদিন এক রিপোর্টে দাবি করা হয়েছিল আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির তরফে একাধিক ইংরেজ তারকাকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, বছরভর আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলির একাধিক লিগের দলগুলিতে ওই তারকারা খেলার সুযোগ পাবেন। জেসন রয়কে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জল্পনা শোনা গিয়েছিল। এবার এক রিপোর্টে দাবি করা হচ্ছে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের অধিনায়ক জস বাটলারকেও (Jos Buttler) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরফে এমন এক প্রস্তাব দেওয়া হতে পারে।

রিপোর্টে দাব করা হয়েছে, 'ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক জস বাটলারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস চার বছরের চুক্তির প্রস্তাব দিতে চলেছে। তবে সরকারিভাবে বাটলারকে এখনও এই চুক্তি প্রস্তাব দেওয়া হয়নি এবং ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক সেই চুক্তি গ্রহণ করতে আগ্রহী কি না, সেই বিষয়েও আপাতত কোনও খবর নেই। এই চুক্তিটি ঠিক কত টাকার সেই বিষয়ে এখনও কোনওকিছু জানা যায়নি।'

২০১৮ সালে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন বাটলার। তারপর থেকে বিগত পাঁচ বছরে মোট ৭১ ম্যাচ খেলে রাজস্থানের হয়ে বাটলার পাঁচটি শতরানের পাশাপাশি ১৮টি অর্ধশতরানও হাঁকিয়েছেন। রাজস্থানের পাশাপাশি রয়্যালস ফ্র্যাঞ্চাইজির আরেক দল পার্ল রয়্যালসের হয়েও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলেন বাটলার। এই দুই ফ্র্যাঞ্চাইজি বাদেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও বার্বাডোজ রয়্যালসও একই ফ্র্যাঞ্চাইজির মালিকাধীন। তাই রয়্যালসের চুক্তি মানলে একাধিক লিগে খেলার সুযোগ থাকছে বাটলারের সামনে।

তবে এই চুক্তি ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ এই চুক্তি যে সকল ক্রিকেটাররা সই করবেন তাঁদের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য উক্ত দেশের বোর্ডকে ফ্র্যাঞ্চাইজির কাছে অনুমতি নিতে হবে। সেই সকল ক্রিকেটারকে তাঁদের দেশের চুক্তি ছাড়তে হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার

ভিডিও

Dharmatala Chaos | ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ! | ABP ANANDA LIVE
Samik Bhattacharya on Kolkata Protest | 'দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে' : Samik Bhattacharya
Sebaashray: ‘সেবাশ্রয়ের অ্যান্টিচেম্বার হাসিনার আয়নাঘর টাইপের কিছু নাকি?’, প্রশ্ন তুললেন বিজেপি নেতা অভিজিৎ
Narendra Modi on NEET |
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget