এক্সপ্লোর

Rishabh Pant Accident: মাথায় চোট, ছিঁড়েছে লিগামেন্ট, পন্থের শারীরিক অবস্থার আপডেট দিল বোর্ড

Rishabh Pant: শুক্রবার সকালে উত্তরাখণ্ড রুরকির কাছেই ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়।

মুম্বই: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ (Rishabh Pant)। উত্তরাখণ্ডের কাছে পন্থের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে বলে খবর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেমন আছেন পন্থ? ভারতীয় তারকার শারীরিক অবস্থার আপডেট জানতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। বোর্ডের (BCCI) তরফে সদ্যই পন্থের বিষয়ে আপডেটও দেওয়া হল।

বোর্ডের বিবৃতি

কপাল, পিঠ, হাঁটুর মতো একাধিক স্থানে পন্থ আঘাত পেয়েছেন বলেই বোর্ডের তরফে জানানো হয়। বিসিসিআই এক বিবৃতিতে বলে, 'ঋষভ পন্থের কপালের দুই জায়গায় কেটে গিয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আঘাত রয়েছে ডান কব্জিতেও। তাঁর গোড়ালি, পায়ের পাতা এবং পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের রয়েছে। এখন অবশ্য ঋষভের পরিস্থিতি স্থিতিশীল এবং তাঁকে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই এমআরআইয়ের মাধ্যমে তাঁর চোট ঠিক কতটা গভীর, তা নির্ধারিত করা হবে এবং সেখানেই তাঁর চিকিৎসাও চলবে।' 

 

 

বিসিসিআইয়ের তরফে জানানো হয় বোর্ড পন্থের পরিবারের সঙ্গেও নিরন্তরভাবে যোগাযোগ রেখে চলছে। 'বিসিসিআই পন্থের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বোর্ডের মেডিক্যাল দলও পন্থের চিকিৎসা করা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখছে। ঋষভ যাতে সেরা চিকিৎসা পান এবং যাতে তিনি দ্রুতই এই ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারেন, সেইদিকে বোর্ড নজর রাখবে।' জানানো হয় বোর্ডের তরফে।

ঘটনার বিবরণ

ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হতে পারে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। খবর অনুযায়ী, গাড়ি চালাতে চালাতে পন্থের চোখ লেগে যায় এবং তাঁর ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটিতে আগুন ধরে যায়। তবে জানা গিয়েছে, আগুন লাগার আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। সেখানে উপস্থিত লোকজন জানান, অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর পর পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ঊর্বশীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
Agarkar On Shami: দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget