এক্সপ্লোর

IND vs NZ 3rd Test: ১৪৭ রানও হল না, ইতিহাস গড়ে ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজ়িল্যান্ড

Ajaz Patel: ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে নিউজ়িল্যান্ডকে দুরন্ত জয় এনে দিলেন আজাজ পটেল।

মুম্বই: জয়ের জন্য লক্ষ্য ছিল ১৪৭ রান। তবে ফের একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবল টিম ইন্ডিয়া। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ তো আগেই হেরে গিয়েছিল। এবার তৃতীয় টেস্ট (IND vs NZ 3rd Test) হেরে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অল আউট হলেন রোহিতরা।। ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে নিউজ়িল্যান্ডকে দুরন্ত জয় এনে দিলেন আজাজ পটেল (Ajaz Patel)। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অল আউট হলেন রোহিতরা।

ওয়াংখেড়েতে সর্বোচ্চ ১৭৪ রান করে চতুর্থ ইনিংসে জয় পেয়েছে কোনও দল। তাই ১৪৭ রানের লক্ষ্য আপাত অর্থে খুব বড় মনে না হলেও, স্পিন সহায়ক এই পিচে যে চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। উপরন্তু, ভারতীয় ব্যাটারদের স্পিনারদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যা রেকর্ড, সেটাও নিঃসন্দেহে সমর্থকদের উদ্বেগের অন্যতম কারণ ছিল। সেই স্পিনই ফের একবার কাল হয়ে দাঁড়াল। ১০ জনের মধ্যে নয়জন ভারতীয় ব্যাটারই স্পিনের বিরুদ্ধে আউট হলেন। লড়লেন কেবল একজন, ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ভারতের জয়ের আশাও ছিল। একমাত্র ব্যাটার হিসাবে এই ইনিংসে অর্ধশতরান হাঁকান পন্থ।  

তবে আজাজের বলে আউট হন তিনি। আম্পায়ার প্রাথমিকভাবে তাঁকে আউট না দিলেও, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তাঁকে সাজঘরে ফিরতে হয়। বেশ খানিকটা বিস্মিত হয়ে অত্যন্ত ধীর গতিতে সাজঘরে ৬৪ রানে ফেরেন ভারতের তারকা কিপার-ব্যাটার। তিনি সম্ভবত দাবি করছিলেন বল তাঁর ব্যাড নয়, ব্যাট প্যাডে লাগায় আওয়াজ হয়েছে। কিন্তু তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তেই তাঁকে ফিরতে হয়। এরপর খানিকটা সময় সুন্দর এবং ওয়াশিংটন লড়াই চালাচ্ছিলেন।

ভারতীয় ব্যাটাররা সকালে স্যুইপ এবং রিভার্স স্যুইপের অনুশীলন করছিলেন বলে বারংবার ধারাভাষ্যকাররা জানাচ্ছিলেন। কিন্তু সেই রিভার্স স্যুইপ মারার প্রথম প্রয়াশেই অশ্বনি আউট হন। শেষ তিন উইকেট পড়তে লাগে মাত্র চার বল। ১২১ রানেই গোটা ইনিংস সমাপ্ত হয়। আজাজ পটেল এই ইনিংসে ছয় উইকেট নেন। তিনি ওয়াংখেড়েতে মোট ২৫ উইকেট নিয়ে ভারতের মাটিতে কোনও এক মাঠে অ্যাওয়ে দলের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হয়ে যান।

আজাজের ভেল্কিতে জেরে জাডেজার ১০ উইকেট, পন্থের দুই ইনিংসের অর্ধশতরানও টিম ইন্ডিয়ার জয়ের জন্য যথেষ্ট হল না। এই প্রথমবার ভারতীয় দল ঘরের মাটিতে তিন বা তার বেশি ম্যাচের সিরিজ়ে হোয়াইটওয়াশ হল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রোহিত-রীতিকার পরিবারে আসছে নতুন সদস্য, জল্পনায় পড়ল সিলমোহর? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget