এক্সপ্লোর

Rohit Sharma: সিডনিতে সরে দাঁড়ানো নয়, কেরিয়ারে আর কখনওই হয়ত টেস্ট খেলবেন না রোহিত

IND vs AUS: সেখানেই আভাস দেন তিনি যে রোহিতকে ছাড়াই হয়ত ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে সিডনিতে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরার নেতৃত্বেই শুক্রবার মাঠে নামবে ভারতীয় দল।

সিডনি: কেরিয়ারের শেষ টেস্ট কি মেলবাের্নেই খেলে ফেলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)? ভারতীয় ক্রিকেট মহলে এখন এই কানাঘুষোই শোনা যাচ্ছে। সিডনি টেস্টের আগের দিন নিয়ম মত যে কোনও দলের অধিনায়কের আসার কথা সাংবাদিক বৈঠকে। কিন্তু রোহিতকে দেখা যায়নি। গৌতম গম্ভীর (Gautam Gambhir) এসেছিলেন। সেখানেই আভাস দেন তিনি যে রোহিতকে ছাড়াই হয়ত ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে সিডনিতে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরার নেতৃত্বেই শুক্রবার থেকে শুরু হতে চলা ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, টেস্ট ফর্ম্য়াটে কি আর কোনওদিনও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রোহিতকে? হয়ত উত্তরটা না।

বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, ''মেলবোর্ন টেস্টই রোহিতের টেস্ট কেরিয়ারের শেষ ম্য়াচ হয়ে গিয়েছে। বিসিসিআই যদি ওঁকে আলাদা করে আরও একটা টেস্ট ম্য়াচ খেলার অনুরোধ করে, তবে তা আলাদা বিষয়। কিন্তু তা না হলে রোহিতকে আর হয়ত টেস্ট ম্য়াচ খেলতে দেখা যাবে না ভারতীয় দলের জার্সিতে।'' উল্লেখ্য, দেশের জার্সিতে ৬৭ টি টেস্ট ম্য়াচ খেলেছেন হিটম্য়ান। 

সিডনিতে ম্য়াচর আগের দিনের ভারতীয় দলের অনুশীলনেও রোহিতকে দেখা গিয়েছে একেবারে শেষ মুহূর্তে মাঠে আসতে। মাঠে গৌতম গম্ভীর ও বুমরার সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে অনেকটা সময় ধরে। তবে নেট সেশনে বিরাট, শুভমন, কে এল ও যশস্বীর সঙ্গে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়নি। এমনকী স্লিপ কর্ডনে ফিল্ডিং অনুশীলনের সময়ও দেখা যায়নি ভারত অধিনায়ককে। শেষে ১০ মিনিটের জন্য নেটে গিয়ে ব্যাটিং সারেন। রোহিত না খেলায় সেক্ষেত্রে তিন নম্বর স্লটে ব্যাটিং করতে দেখা যাবে শুভমন গিলকে। মেলবোর্নে তাঁকে একাদশের বাইরে রাখা হয়েছিল।

বর্ডার গাওস্কর ট্রফির শেষ ম্যাচের আগে ভারতীয় দল আপাতত ১-২ সিরিজ়ে পিছিয়ে রয়েছে। সিরিজ়ের শেষ ম্যাচের ওপর একদিকে যেমন বর্ডার-গাওস্কর ট্রফি রিটেন করা নির্ভরশীল, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্যও নির্ভর করছে। তাই এই ম্যাচটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর অনুযায়ী, গম্ভীরের কোচিংও এই ম্যাচের ফলাফলে ওপর খানিকটা নির্ভরশীল। তাই ম্যাচটি ঘিরে আগ্রহ তুঙ্গে। এই ম্যাচের জন্য শোনা যাচ্ছে খারাপ ফর্মে থাকা রোহিত দল থেকে বাদ পড়তে পারেন। তাঁর বদলে বুমরাকে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget