এক্সপ্লোর

Rohit Sharma: পারথ টেস্টে কি আদৌ খেলবেন? বর্ডার-গাওস্কর সিরিজ শুরুর আগে কী বললেন রোহিত?

IND vs AUS Test Series: বোর্ড সূত্রে খবর, কিউয়িদের বিরুদ্ধে সিরিজের সময়ই নাকি বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন রোহিত। কারণ ব্যক্তিগত জানিয়েছিলেন তিনি

মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জার হার। নিজে অধিনায়ক ও ব্যাটার দুটো বিভাগেই ব্যর্থ হয়েছেন। সামনেই বর্ডার গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু রোহিত শর্মা কি আদৌ সিরিজে খেলবেন? কিউয়িদের বিরুদ্ধে মুম্বই টেস্ট হারের পর ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে কিন্তু কিছুটা চিন্তার মধ্যে ফেলে দিলেন হিটম্য়ান। 

ওয়াংখেড়ে টেস্টের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত। সেখানেই তিনি জানান যে পারথ টেস্টে আদৌ তিনি খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়। রোহিত বলেন, ''পারথ টেস্টে আমি আদৌ খেলতে পারব কি না। তা এখনও নিশ্চিত কিছু বলতে পারছি না।'' এরপরই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে যে হয়ত হিটম্যানকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ তারিখ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। 

বোর্ড সূত্রে খবর, কিউয়িদের বিরুদ্ধে সিরিজের সময়ই নাকি বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন রোহিত। কারণ ব্যক্তিগত জানিয়েছিলেন তিনি। তখন থেকেই শোনা যাচ্ছিল যে রোহিত ও রীতিকার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এমনকী কিছুদিন আগেই রীতিকার বেবি বাম্পের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। এবার রোহিত নিজেই মূলত সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে দিলেন। 

পারথ টেস্টে একান্ত যদি রোহিত না খেলেন, তাহলে একাদশে পরিবর্তন করা হতে পারে। অভিমন্যু ঈশ্বরণকে দলে নেওয়া হয়েছে। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া অভিমন্যু একাদশে জায়গা পান কি না তা দেখার। আবার অনেকে বলছেন যে সেক্ষেত্রে গিলকে জয়সওযালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে। কে এল রাহুল হয়ত সেক্ষেত্রে মিডল অর্ডারে নামবেন। 

ওয়াংখেড়ে টেস্টে তো বটেই গোটা সিরিজেই ব্যাট হাতে ফ্লপ ছিলেন রোহিত। মুম্বইয়ে ঘরের মাঠে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আগ্রাসী শট মারতে গিয়ে ১১ রানে সাজঘরে ফেরেন, তারপর থেকেই শুরু হয় ব্যাটিং ধস। রোহিত ম্য়াচের পর বলেন, ''এই ধরনের পিচে কী হচ্ছে বা হবে না ভেবে নিজেকে আগে উদ্যোগ নিতে হয়।  এমন পিচে তো বিগত কয়েক বছর ধরে আমরা খেলছি এবং কী ভাবে খেলতে হবে সেটাও আমরা জানি। তবে এই সিরিজ়ে সেটা সফল হয়নি, আক্ষেপ এখানেই। আর আমি অধিনায়ক বা ব্যাটার কোনওভাবেই নিজের সেরাটা দিতে পারিনি। এটাও আমায় ভাবাবে। কিন্তু দিনশেষে এটা আমাদের দলগত ব্য়র্থতা এবং সেই কারণেই হারতে হয়েছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget