এক্সপ্লোর

Rohit Sharma: ফর্ম নিয়ে প্রশ্নের মুখে, এবার মুম্বইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনে নামছেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত?

Indian Cricket Team: ফর্মে ফেরার লক্ষ্যে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ইতিমধ্যেই রোহিত মুম্বইয়ের এমসিএ-বিকেসি মাঠে নিজের অনুশীলন শুরু করে দিয়েছেন বলে খবর।

মুম্বই: তাঁর ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন, অধিনায়কত্ব নিয়েও সমালোচনার ঝড়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে এখন জোর জল্পনা। এরই মাঝে মুম্বইয়ের রঞ্জি ট্রফি (Mumbai Ranji Team) অনুশীলনে নামছেন রোহিত।

সামনেই ইংল্যান্ড সিরিজ়। তারপরেই ভারতীয় দলের পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে সেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তবে রোহিতের একদমই ফর্ম নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের একাদশ থেকে নিজেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন রোহিত।

এমন পরিস্থিতিতে ফর্মে ফেরার লক্ষ্যে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ইতিমধ্যেই রোহিত মুম্বইয়ের এমসিএ-বিকেসি মাঠে নিজের অনুশীলন শুরু করে দিয়েছেন বলে খবর। মঙ্গলবার তাঁকে মুম্বইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনেও দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী রোহিত নিজেই মুম্বইয়ের টিম ম্য়ানেজমেন্টকে জানিয়েছেন তিনি দলের অনুশীলনে যোগ দেবেন। রেকর্ড রঞ্জি চ্যাম্পিয়ন নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠেই জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে। সেই ম্যাচের জন্য মঙ্গলবার থেকে অনুশীলন করবেন অজিঙ্ক রাহানেরা। মাঝ পিচে হবে অনুশীলন। সেখানেই রোহিতও যোগ দেবেন বলে খবর।    

ভারতীয় কোচ যেখানে দলের ব্যর্থতার পর সকলকেই সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলেছেন। সেখানে রোহিতের এই অনুশীলনের অর্থ কি তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে নামবেন? সেই জবাব এখনও পাওয়া যায়নি। রোহিত অনুশীলনে আসবেন জানালেও, ম্য়াচ খেলবেন কি না, সেই নিয়ে এখনও কিছুই জানাননি বলে শোনা যাচ্ছে। 

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের খুঁটিনাটির বিষয়ে অবগত এক সূত্র দাবি করেন, 'ওঁ মুম্বই রঞ্জি ট্রফি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। তবে ওঁ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে পরবর্তী রঞ্জি ট্রফি ম্যাচে খেলবেন কি না, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমসিএ নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা ওঁ জানিয়ে দেবে।'     

প্রায় এক দশক আগে ২০১৫ সালে রোহিতকে শেষবার মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্য়াচ খেলতে দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ায় মাত্র ১০.৯৩ গড়ে রান করার পর তাঁর জায়গা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, সেখানে রোহিত নিজের অস্ত্রে পুনরায় শান দেওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটেই বেছে নেন কি না, সেটাই দেখার বিষয়।  

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে কপিল দেবের বাড়িতে ছুটেছিলেন যুবরাজের বাবা যোগরাজ! কিন্তু কেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্য়াচের জল্পনার মাঝেই লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি রোহিত শর্মার

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget