এক্সপ্লোর

Indian Cricket Team: অতীত নয়, BCCI-র নতুন বার্ষিক চুক্তিতে প্রাধান্য পাবে বর্তমান, অবনমন হতে পারে রোহিত, বিরাটের

BCCI Central Contracts: খবর অনুযায়ী, বার্ষিক চুক্তির ক্ষেত্রে বোর্ড যে পরিবর্তন আনতে পারে, তার জেরে তিনটি মাত্র গ্রেড, 'এ', 'বি' এবং 'সি'-ই থাকবে। অতীতের সর্বোচ্চ গ্রেড 'এ+' আর থাকবে না।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিসিসিআই-র বার্ষিক চুক্তিতে গ্রেডিংয়ে বদলের প্রস্তাব দেওয়া হয়েছে।
  • রোহিত শর্মা, বিরাট কোহলির চুক্তিতে অবনমন হতে পারে।
  • নতুন মডেলে 'এ', 'বি', 'সি' মাত্র তিনটি গ্রেড থাকবে।

মুম্বই: দীর্ঘদিন ধরেই ভারতীয় বোর্ডের নতুন বছরের বার্ষিক চুক্তি (BCCI Central Contracts) নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তবে এখনও পর্যন্ত চুক্তি ঘোষণা করা হয়নি। অবশ্য শোনা যাচ্ছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী ভারতীয় পুরুষ দলের চুক্তির ক্ষেত্রে গ্রেডিংয়ে বদলের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি খবর অনুযায়ী দুই মহাতারকা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) বার্ষিক চুক্তিতে অবনমন হতে পারেও বলে বিরাট দাবি করা হচ্ছে।  

খবর অনুযায়ী, বার্ষিক চুক্তির ক্ষেত্রে বোর্ড যে পরিবর্তন আনতে পারে, তার জেরে তিনটি মাত্র গ্রেড, 'এ', 'বি' এবং 'সি'-ই থাকবে। অতীতের সর্বোচ্চ গ্রেড 'এ+' আর থাকবে না। এই নতুন মডেল আসার পর রো-কো জুটির অবনমন হতে পারে। অতীতে এই দুই মহাতারকা ভারতীয় বোর্ডের চুক্তির সর্বোচ্চ গ্রেডে ছিলেন, তবে বর্তমানে তাঁরা মাত্র এক ফর্ম্যাটই খেলেন, তাই তাঁদের খবর অনুযায়ী 'বি' গ্রেডে অবনমিত করা হতে পারে। বিসিসিআইয়ের সূত্র মারফৎ এমনই দাবি করা হচ্ছে।

২০২৪-২৫ সালের চুক্তি অনুযায়ী 'এ+' গ্রেডে থাকা ক্রিকেটাররা বার্ষিক চুক্তি থেকে সাত কোটি এবং তারপর যথাক্রমে পাঁচ, তিন এবং এক কোটি টাকা করে পেতেন। 'এ+' গ্রেড সরিয়ে, তিন গ্রেড রাখার এই নতুন মডেলের এখনও পর্যন্ত কেবল প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের বোর্ড কর্তারা সেই প্রস্তাবে সম্মতি দেন কি না এবং তাহলে সেক্ষেত্রে কোন গ্রেডের ক্রিকেটাররা কীরকম টাকা পয়সা পাবেন, সেই বিষয়টা বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বৈঠকের পরেই স্পষ্টভাবে জানা যাবে।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানান, 'নতুন মডেলের প্রস্তাবে যদি বোর্ড কর্তারা সম্মতি দেন, তাহলে খেলোয়াড়রা বর্তমানে যে কয়টি ফর্ম্যাটে খেলছেন, না খেলছেন, সেই অনুযায়ী তাঁদের বিচার করা হবে। তাঁদের অতীতের রেকর্ড বা মর্যাদা এক্ষেত্রে বিচারের আওতায় আসবে না। এখনও পর্যন্ত কিছুই পাকাপাকি হয়নি। তবে স্পষ্টভাবেই খেলোয়াড়দের চুক্তি তাঁদের ওয়ার্কলোড, কতগুলি ফর্ম্যাটে তাঁরা খেলছেন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই তৈরি করার প্রতি আগ্রহ রয়েছে।'

প্রসঙ্গত উল্লেখ্য, এই বার্ষিক চুক্তি কিন্তু খেলোয়াড়দের আয় নিশ্চিত করারই একটি প্রক্রিয়া। চুক্তিতে না থাকলেও তাঁরা দলের হয়ে সুযোগ পেতেই পারেন এবং প্রতিটি ম্যাচ খেলার জন্য তাঁরা ম্যাচ ফি পান যা এই চুক্তির অর্থ থেকে সম্পূর্ণ ভিন্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget