এক্সপ্লোর

Sachin On Roger: রজারের সঙ্গে ক্রিকেট খেলবেন সচিন! টেনিসের কিংবদন্তিকে নিয়ে কী বললেন মাস্টার ব্লাস্টার?

Wimbledon 2024: এর আগে গ্র্যান্ডস্লামের মঞ্চে দেখা গিয়েছে। এবারও সচিন উইম্বলডনের মঞ্চে গিয়ে দেখা করেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেডেরারকে। 

লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2024) মঞ্চে কিছুদিন আগেই দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। টেনিস প্রেমী প্রাক্তন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে (Indian Cricketer) এর আগে গ্র্যান্ডস্লামের মঞ্চে দেখা গিয়েছে। এবারও সচিন উইম্বলডনের মঞ্চে গিয়ে দেখা করেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে। 

এক সাক্ষাৎকারে সচিন বলেন, ''একজন টেনিস প্লেয়ার, যাঁর সঙ্গে আমি ব্যাট করতে চাই। কারণ ওঁর মধ্য়ে ক্রিকেটীয় যোগ আমি খুঁজে পাই।'' উইম্বলডনের তরফেও দুই কিংবদন্তির ছবি পোস্ট করে লেখা হয়েছিল যে ''যদি এই দুজন ওপেনিংয়ে ব্যাট করতে নামেন, কেমন হবে বিষয়টা'' উইম্বলডনের ভিআইপি বক্সে উপস্থিত হয়ে সচিন বলেছিলেন, ''টেনিস খেলোয়াড়দের মধ‌্যে কাউকে সঙ্গী হিসেবে বাছতে হলে আমি ফেডেরারকে বেছে নেব। ওঁর কিন্তু ক্রিকেটের সঙ্গে যোগ রয়েছে। ফেডেরারের মা দক্ষিণ আফ্রিকার এবং ক্রিকেটের খুঁটিনাটি খবর রাখেন। এছাড়া আমরা ক্রিকেট নিয়েও চর্চা করে থাকি অনেক।''

সোশ্যাল মিডিয়ায় সচিন ও রজারের ছবি দেখে অনেকেই কমেন্ট করেন যে, ''টেনিসের ভগবান ও ক্রিকেটের ভগবান।'' লর্ডসে ওয়ার্নের সঙ্গে এর আগে টেনিস খেলেছেন। সচিন নিজেই জানিয়েছিলেন যে, ''দু’জন আমার তালিকায় থাকবে। এক জন ওয়ার্ন এবং অন‌্য জন যুবরাজ। আমরা ওয়ার্নকে দু’বছর আগেই হারিয়েছি। ওঁর সঙ্গে আমি লন্ডনে টেনিস খেলেছি। শুধু ক্রিকেটীয় দ্বৈরথই নয়, টেনিসের দ্বৈরথও উপভোগ‌্য ছিল।''

কিছুদিন আগেই দেখা গিয়েছিল যে উইম্বলডন দেখতে গিয়েছেন বলিউডের যুগল কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। সেখানে গিয়ে কিয়ারা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি টেনিস আগে বুঝতেন না। এখন সিদ্ধার্থের কাছ থেকে শিখে নিচ্ছেন।

লন্ডনে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। সিড-কিয়ারার হাতে ধরা ছাতা। উইম্বলডনের সঞ্চালিকাকে সিদ্ধার্থ বলেন, 'মনে হচ্ছে মুম্বইয়ের বৃষ্টি এখানে চলে এসেছে।' হেসে যোগ করেন, 'প্রথমবার একসঙ্গে উইম্বলডন দেখতে এলাম। খুব উত্তেজিত লাগছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্বে দারুণ কিছু ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছি। খুব খুশি এখানে আসতে পেরে।'

উইম্বলডনে পুরুষদের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ ও কার্লেস আলকারাজ। আগের বারের উইম্বলডনে জকোভিচকে হারিয়েই খেতাব জিতেছিলেন আলকারাজ। এবার আরও একবার উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন সার্বিয়ান তারকা ও স্প্যানিশ টেনিস তারকা। নিজের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ থাকছে নোভাক জকোভিচের সামনে।

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget