এক্সপ্লোর

Sachin Tendulkar: বুড়ো হাড়ে ভেল্কি! অজ়িদের বিরুদ্ধে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেললেন বছর ৫১-র সচিন

International Master League: ভারতের বিরুদ্ধে শেন ওয়াটসন এবং ডাঙ্কের শতরানে ভর করে ২৬৯ রান তোলে অস্ট্রেলিয়া।

বঢোদরা: বয়স ৫০-র গণ্ডি পার করেছে। তবে কথায় আছে না, 'ফর্ম ইজ় টেম্পোরারি, ক্লাস ইজ় পারমানেন্ট' অর্থাৎ ফর্ম আসবে যাবে, কিন্তু ক্লাস সর্বদাই বজায় থাকে। ঠিক তেমনটাই ধরা পড়ল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। না না চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিরাট কোহলির খেলা ৮৪ রানের ইনিংসের কথা বলা হচ্ছে না। এখানে কথা হচ্ছে বিরাটের গুরু, তাঁর পছন্দের ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)।

চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই বুধবার ফের একবার ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। তবে মঞ্চটা ছিল ভিন্ন। এখানে বিরাট, রোহিতরা নন, বরং এখনও ভারতের হয়ে মাঠে নামেন সচিন, যুবরাজ সিংহরা। অবসরপ্রাপ্ত বা চুক্তিহীন ক্রিকেটারদের নিয়ে চলা ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগেই (International Master League) নিজের অনবদ্য ব্যাটিংয়ে সকলকে মোহিত করলেন 'মাস্টার ব্লাস্টার'। 

বঢোদরায় শেন ওয়াটসন ও ডাঙ্কের শতরানে ভর অস্ট্রেলিয়া মাস্টার্স ২৬৯ রান বোর্ডে খাড়া করে। ২৭০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যের সামনে ভারত মাস্টার্সের হয়ে সচিনই লড়াইটা করেন। ৩৩ বলে ৬৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। মাত্র ২৭ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন সচিন। তবে তাতে লাভের লাভ হয়নি। ভারতীয় মাস্টার্স ম্যাচে ৯৫ রানে পরাজিত হয়। টুর্নামেন্টে এটাই সচিনদের দলের প্রথম হার। তবে মাঠে উপস্থিত জনগণ সচিনের ব্যাটিং কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। তাঁর ৫০-র কোটা পার করেও এহেন ব্যাটিংয়ে মুগ্ধ নেটিজেনরাও।

 

 

সচিন নিজের ৬৪ রানের ইনিংসে সাতটি চার তো মারেনই, পাশাপাশি অজ়ি বোলারদের চারটি ছক্কাও হাঁকান তিনি। সচিনের ইনিংস ভারতীয় দলের হয়ে আশার আলো দেখিয়েছিল বটে। তবে শেষ পর্যন্ত ১৭৪ রানে অল আউট হয়ে যায় ভারত। সচিনের আউট হওয়ার পরে ভারতীয় দলের কেউই আর তেমন প্রভাব বিস্তার করতে পারেননি।

আরও পড়ুন: পায়ের চোটে ছিটকে গিয়েছেন ইংল্যান্ড বোলার, পরিবর্তে সানরাইজার্সে যোগ দিলেন প্রোটিয়া অলরাউন্ডার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget