এক্সপ্লোর

Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

Sachin Tendulkar On Delhi Protest: দেশের তরুণ প্রজন্মের প্রতি যে আরও সংবেদনশীল হওয়া উচিত, জানিয়েছেন সচিন। তিনি গোটা সমাজকেই দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন।

মুম্বই: NEET-র প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ছাত্র বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি। সোনম ওয়াংচুক অনশন চালিয়ে যাচ্ছেন। গোটা দেশের পড়ুয়ারা এককাট্টা হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে।

এই পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তাঁর বাবা সব সময় শর্টকাটের বিপক্ষে ছিলেন। সচিন লিখেছেন, 'আমার বাবা ছিলেন একজন অধ্যাপক। তিনি অনেক কমবয়সী পড়ুয়ার মেন্টর, পথপ্রদর্শক ছিলেন। শুরুতেই তিনি যেটা শিখিয়েছিলেন, 'ব্যর্থ হলে ঠিক আছে। কিন্তু প্রতারণা কোনওভাবেই নয়। কখনও শর্টকাট নিও না।'

এখানেই শেষ নয়। সচিন সাফ লিখেছেন, 'সমাজে প্রাপ্তবয়স্ক হিসাবে আমাদের দায়িত্ব হল একটা সংস্কৃতি তৈরি করা। যে সমাজে প্রচেষ্টার চেয়েও ফলকে বেশি প্রাধান্য পায়, তারা মেধার চেয়ে শর্টকাটই বেশি করে খুঁজবে। আজ যখন ছাত্ররা বলছে যে তাদের পরিশ্রমের পুরস্কার দেওয়া হচ্ছে না, সেটা যথেষ্ট বোধগম্য। সমষ্টিগতভাবে আমাদের এমন কিছু করা উচিত যাতে ওদের এরকম অনুভূতি আর না হয়।'

 

দেশের তরুণ প্রজন্মের প্রতি যে আরও সংবেদনশীল হওয়া উচিত, জানিয়েছেন সচিন। তিনি গোটা সমাজকেই দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন। লিখেছেন, 'তরুণ ভারত স্বপ্ন ও প্রাণশক্তিতে ভরপুর। আমাদের সাফল্যের জ্বালানি ওরাই। আমাদের তরুণ প্রজন্ম যাতে উজ্জীবিত ও প্রাণবন্ত থাকে, সমাজে সেটা নিশ্চিত করার বিরাট দায়িত্ব আমাদের সকলের। বাবা-মা, শিক্ষক, বন্ধু, আত্মীয়স্বজন, স্কুল, প্রশাসক, সকলের। আমাদের এমন একটা পরম্পরা তৈরি করতে হবে যেখানে কঠোর পরিশ্রমকে পুরস্কৃত করা হবে, সততাকে উৎসাহিত করা হবে এবং মেধা জিতবে। আমি নিশ্চিত আমরা এমন একটা সুরাহা খুঁজে বার করব যেটা আমাদের শিশুদের ভবিষ্যৎকে শক্তিশালী করবে এবং তাদের স্বপ্নকে রক্ষা করবে। জয় হিন্দ।' 

ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেছেন বিরোধীরা। রাহুল গাঁধীর বাসভবনে বৈঠকে বসেন কংগ্রেস সাংসদরা। বৈঠকের পর রাহুলের সঙ্গে রাজঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কংগ্রেস সাংসদরা। বৈঠকে ছিলেন প্রিয়ঙ্কা গাঁধী, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরমও।। ছিলেন আরজেডির একাধিক নেতা। ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিকে দিকে বিক্ষোভ চলছে।

আরও পড়ুন: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
Zimbabwe Vs India Live: সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
Vaibhav Sooryavanshi: মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
Advertisement

ভিডিও

NEET Protest | নিট-প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর
Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget