এক্সপ্লোর

Vijay Hazare Trophy 2025-26: বিজয় হাজারেতে রান নিতে গিয়েই বিপত্তি, পাঁজরে চিড় ধরেছে শুভমন গিলের ওপেনিং পার্টনারের

Sai Sudharsan: রিপোর্ট অনুযায়ী সুদর্শন ২৯ ডিসেম্বর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে নিজের চোট পরীক্ষা করাতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পাঁজরে চোট ধরা পড়ে।

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy 2025-26) ম্য়াচ খেলতে নেমেছিল তামিলনাড়ুর। সেই ম্যাচে ডাইভ মেরে রান নিতে গিয়েই চোটের কবলে পড়লেন সাই সুদর্শন (Sai Sudharsan)। শুভমন গিলের আইপিএল ওপেনিং পার্টনার ভারতীয় টেস্ট দলের অঙ্গ হলেও, সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অঙ্গ নন। তাই তিনি বিজয় হাজারের সব ম্যাচই সম্ভবত তামিলনাড়ুর হয়ে খেলতেন। তবে এ মরশুমে বাকি টু্র্নামেন্টে তাঁর খেলা কার্যত অসম্ভব।

শুক্রবার বিসিসিআইয়ের এক সূত্র জানান সাই সুদর্শন ডান দিকের পাঁজরের হাড় ভেঙেছে। রিপোর্ট অনুযায়ী সুদর্শন ২৯ ডিসেম্বর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে নিজের চোট পরীক্ষা করাতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পাঁজরে চোট ধরা পড়ে। যে জায়গায় সাই রান নিতে গিয়ে চোট পেয়েছেন, ঠিক একই জায়গায় এই টুর্নামেন্ট চলাকালীন নেটে ব্যাটিং করার সময় বল দিয়ে আঘাত পান সাই। তারপরে আবারও একই জায়গায় ব্যথা লাগাতেই সমস্যা। 

২৪ বছর বয়সি তারকা বিজয় হাজারেতে আর খেলতে পারবেন না। তবে কিছু সময় পরেই তো আবার আইপিএলও শুরু হয়ে যাবে। সেখানেও কি সুদর্শনের খেলা নিয়ে সংশয় রয়েছে? উত্তর সম্ভবত না। আইপিএলের সময় শুভমন গিলের সঙ্গেই শুরু থেকে ফের একবার হয়তো গুজরাত টাইটান্সের হয়ে ওপেনিং করার জন্য ফিট হয়ে যাবেন সাই সুদর্শন।

সেন্টার অফ এক্সিলেন্সের রিপোর্ট অনুযায়ী সাই লোয়ার বডির স্ট্রেংথ এবং কন্ডিশনিংয়ের ওপর কাজ করছেন। ধীরে ধীরে তাঁর আপার বডিতেও কসরত করবেন তিনি। সাই আপাতত চোট সারানোর রিহ্যাব প্রক্রিয়ায় ভালভাবে সাড়া দিয়েছেন বলেও খবর। এই ধরনের চোট সারতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে। তাই বিজয় হাজারেতে খেলা না হলেও, মার্চের শেষের দিকে শুরু হওয়া আইপিএলে তাঁর খেলার বিষয়ে টাইটান্স সমর্থকরা আশাবাদী হতেই পারেন।

অপরদিকে, বিজয় হাজারেতে হায়দরাবাদের দলে যুক্ত হলেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার তিলক বর্মা এবং মহম্মদ সিরাজ। তিলক চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্য়াচেই, শনিবার দলের হয়ে মাঠে নামতে পারেন। সিভি মিলিন্দের থেকে তিনি অধিনায়কত্বের দায়ভারও নেবেন। বাংলার বিরুদ্ধে ৬ জানুয়ারির ম্যাচেও তিলক হয়তো খেলবেন। তবে সিরাজকে ৮ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচেও পাবে হায়দরাবাদ। এই দুই তারকার দলে যোগ দেওয়া যে হায়দরাবাদের শক্তি বাড়াল, তা বলাই বাহুল্য।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget