এক্সপ্লোর

Konstas On Bumrah: বুমরাকে রাগিয়ে দেওয়ায় ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, স্বীকারোক্তি অস্ট্রেলিয়ার তরুণের

India vs Australia: বুমরাকে ছক ভেঙে আক্রমণ করে রিভার্স স্কুপ শটে বাউন্ডারি মেরেছিলেন কনস্টাস। বুমরার এক ওভারে জোড়া ছক্কা মেরে জো রুটের কীর্তি স্পর্শ করেছিলেন কনস্টাস।

সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে তুমুল চর্চা হয়েছিল যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে অজি টিনেজার স্যাম কনস্টাসের (Sam Konstas) সংঘাত নিয়ে। যে লড়াই শুরু হয়েছিল মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে। বুমরাকে ছক ভেঙে আক্রমণ করে রিভার্স স্কুপ শটে বাউন্ডারি মেরেছিলেন কনস্টাস। বুমরার এক ওভারে জোড়া ছক্কা মেরে জো রুটের কীর্তি স্পর্শ করেছিলেন কনস্টাস।
 
তার ফলও ভোগ করতে হয়েছিল কনস্টাসকে। দ্বিতীয় ইনিংসেই তাঁকে ফিরিয়ে দেন বুমরা। লড়াই গড়িয়েছিল সিডনিতেও। সেখানেও বুমরা বনাম কনস্টাস উপভোগ্য লড়াই হয়েছিল। প্রথম ইনিংসে কনস্টাস বুমরাকে উত্যক্ত করেন। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাওয়াজাকে আউট করে যেন সেই ক্ষোভ পুষিয়ে নেন বুমরা।
 
বর্ডার গাওস্কর সিরিজ শেষ হওয়ার পর কনস্টাস স্বীকার করে নিলেন যে, বুমরাকে রাগিয়ে তুলেছিলেন তিনি। সিডনিতে যার খেসারত দিতে হয়েছিল তাঁর সতীর্থ খাওয়াজাকে। বুমরা ও খাওয়াজার মধ্যে কথাবার্তায় নাক গলিয়েছিলেন কনস্টাস। তাতেই মেজাজ হারান বুমরা। পরের বলেই তিনি খাওয়াজার উইকেট তুলে নিয়েছিলেন। যে ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কনস্টাস।
 
একটি সাক্ষাৎকারে কনস্টাস বলেছেন, 'আমার ওপর খুব একটা প্রভাব পড়েনি। কিন্তু উজি আউট হয়ে যায়। ও চাইছিল ক্রিজে আর একটু সময় কাটাতে। হয়তো আমারই ভুল ছিল। তবে এই ধরনের ঘটনা ঘটে। এটাই ক্রিকেট। বুমরাকে কৃতিত্ব দিতেই হবে। ও উইকেটটা পেয়েছিল। তবে দল হিসাবে আমরা দারুণ খেলেছিলাম।'

আরও পড়ুন: দেওয়ালে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি, চোখ ধাঁধানো ডাইনিং টেবিল! এক ঝলকে কপিল দেবের বাড়ি

অস্ট্রেলিয়া দলে দীর্ঘদিন ধরেই ডেভিড ওয়ার্নারের বিকল্প হয়ে ওঠার স্বপ্ন দেখতেন কনস্টাস। যাঁর পরিবারের দুজন প্রাণ হারিয়েছেন মারণ রোগ ক্যান্সারে। যে কারণে সিডনিতে 'পিঙ্ক টেস্ট' কনস্টাসের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ক্যান্সার রোগীদের জন্য তহবিল তৈরি করা হয় এই টেস্ট থেকে। গ্লেন ম্যাকগ্রার ফাউন্ডেশনের উদ্যোগে হয় গোটা ব্যবস্থা।
 
কনস্টাস বলেছেন, 'অবশ্যই এটা বিশেষ একটা টেস্ট ম্যাচ। ম্যাকগ্রা ফাউন্ডেশন আর আমরা সকলে মিলে নিশ্চয়ই ক্যান্সার নিয়ে আরও বেশি সচেতনতা তৈরি করতে পারব। তহবিল তৈরি করতে পারব। কারণ আমার খুড়তুতো ভাই লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আমার ঠাকুরদাও।'

আরও পড়ুন: অধিনায়ক কোহলি, ওপেনার ফিল সল্ট? আইপিএলের একাদশ সাজিয়ে ফেলল আরসিবি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget