এক্সপ্লোর

Sanju On Abhishek: "ভাই দ্রুত বিয়ে করে নে তো...", হঠাৎ অভিষেককে এমন কেন বললেন সঞ্জু?

Indian Cricket: শুরুতেই প্রতিপক্ষ বোলারদের মানসিকতায় আঘাত দিয়ে দেন, যার ফলে মিডল অর্ডারের ওপর থেকে চাপ কমে যায় অনেক। গত কয়েক বছরে অভিষেকের জনপ্রিয়তাও বেড়েছে পুরোদমে। 

নয়াদিল্লি: খুব অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের পারফরম্য়ান্স গ্রাফ এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বের এক নম্বর ব্য়াটার তিনি। আইপিএল হোক বা দেশের জার্সিতে, ওপেনিংয়ে নেমে যে মারকাটারি ইনিংস খেলেন, তাতে শুরুতেই প্রতিপক্ষ বোলারদের মানসিকতায় আঘাত দিয়ে দেন, যার ফলে মিডল অর্ডারের ওপর থেকে চাপ কমে যায় অনেক। গত কয়েক বছরে অভিষেকের জনপ্রিয়তাও বেড়েছে পুরোদমে। দলের মধ্যে, টিম বাসে এমনকী টিম হোটেলেও আলোচনার কেন্দ্রে থাকেন অভিষেক। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অভিষেক ছন্দে ছিলেন না। কিন্তু ফাইনালে ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়ে ফের রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। টুর্নামেন্টে অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন শেষ কয়েকটি ম্য়াচে সঞ্জু স্যামনসন। এবার নিজের ওপেনিং পার্টনারকেই বিয়ে করার অনুরোধ করলেন স্যামসন। কিন্তু হঠাৎ কেন? 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের শোয়ে উপস্থিত হয়েছিলেন দুই ওপেনার। সেখানেই হাসি-ঠাট্টার মধ্য়ে সঞ্চালক সঞ্জুকে প্রশ্ন করেন যে অভিষেকের ফ্যান ফলোয়িং কি ক্রমেই বেড়ে চলেছে? সবাই কি শুধু অভিষেকের দেখা পেতে চায়? স্যামসনের বুঝতে সমস্যা হয়নি যে মূলত মহিলা ভক্তদের কথাই বলা হচ্ছে। কেরলের উইকেট কিপার ব্যাটার বলেন, ''শুরুর দিকে আমাদের ছেলেরা সবাই খুব হিংসে করত ওকে। কেন শুধুই ওর জন্য পাগত ভক্তরা। সবাই ওকে দেখতে চায়, সবাই ওর সঙ্গে সেল্ফি তুলতে চায়, এটা দেখে আমরা অবাক হতাম। দলে তো আমরাও রয়েছি। তাহলে শুধু অভিষেককেই কেন পাগলের মত চাইছে ভক্তরা। কিন্তু এটা সত্যি যে ও আমাদের দলের সুপারস্টার। প্রচুর ফ্যান ফলোয়িং ওর। আমি এটাই বলব যে তাড়াতাড়ি বিয়ে করে নে ভাই (অভিষেকের দিকে তাকিয়ে হাসতে হাসতে...)।'' আসলে সঞ্জু বলতে চেয়েছেন যে বিয়ে হয়ে গেলে অভিষেকের মহিলা ফ্যান ফলোয়িং তাহলে কিছুটা কমে যেতে পারে। যদিও পুরো বিষয়টাই মজার ছলেই বলেছেন তিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে তিনটি ম্য়াচ খেলেছিলেন অভিষেক। তিনটি ম্য়াচেই খাতাই খুলতে পারেননি। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে শরীর খারাপ থাকায় খেলতে পারেননি বাঁহাতি তরুণ। এমনকী ফাইনালের আগে পর্যন্ত একটি মাত্র ম্য়াচে জিম্বাবোয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। যেখানেও তাঁকে বেশ নড়বড়ে লাগছিল। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে চেনা অভিষেককে খুঁজে পাওয়া যায়। ১৮ বলে ঝোড়ো অর্ধশতরানও পূরণ করেন পঞ্জাবের এই ব্যাটার। অন্য়দিকে স্যামসন প্রথম দিকে সুযোগ না পেলেও টুর্নামেন্টে ভারতের শেষ তিনটি ম্য়াচেই টানা অর্ধশতরান হাঁকিয়ে টুর্নামেন্ট সেরার খেতাব জিতে নিয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget