এক্সপ্লোর

IND vs ENG 5th Test: টপ অর্ডারের ব্যাটিং বিক্রমের পর তারুণ্যের দাপটে ম্যাচের রাশ ভারতের হাতে

Team India: চতুর্থ উইকেটে দেবদত্ত পাড়িক্কাল ও সরফরাজ খান চতুর্থ উইকেটে ইতিমধ্যেই ৯৭ রান যোগ করে ফেলেছেন।

ধর্মশালা: পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) প্রথম সেশনে ভারতীয় টপ অর্ডার দাপট দেখিয়েছিল। দ্বিতীয় সেশনে দাপট দেখাল দুই তরুণ মিডল অর্ডার ব্যাটার। মাত্র চার রানের ব্যবধানে দুই সেঞ্চুরিয়ান রোহিত শর্মা এবং শুভমন গিলকে হারানোর পর ভারত ক্ষণিকের জন্য চাপেই পড়ে গিয়েছিল। তবে সরফরাজ খান (Sarfaraz Khan) এবং দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal) ভারতীয় ইনিংস সামলান। দ্বিতীয় দিন চা বিরতিতে ভারতের স্কোর ৩৭৬/৩। সরফরাজ ৫৬ ও দেবদত্ত পাড়িক্কাল ৪৪ রানে ব্যাট করছেন। তাঁরা ইতিমধ্যেই চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করে ফেলেছেন।

ভারতীয় দল এই সেশনেও বেশ দ্রুত গতিতে রান করেছে। দুই উইকেট হারালেও টিম ইন্ডিয়ার রান করার গতিতে কোনওরকম কমতি আসেনি। দ্বিতীয় সেশনে মোট ২৪ ওভার ব্যাট করে ১১২ রান তোলে ভারতীয় দল। তবে দুর্ভাগ্যবশত দুই সেঞ্চুরিয়ান রোহিত এবং শুভমন, উভয়ই বেশিদূর আর এগোতে পারেননি। সেশনের শুরুর দিকেই তাঁদের যথাক্রমে ১০৩ ও ১১০ রানে সাজঘরে ফিরতে হয়। 

দ্বিতীয় সেশনে শুভমন ও রোহিত মাত্র নয় রানই যোগ করেছিলেন যখন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস নিজের হাতে বল তুলে নেন। অস্ত্রোপ্রচারের পর বহুদিন বল করেননি স্টোকস। তবে অনেকদিন ধরেই নেটে স্টোকসকে বোলিং করতে দেখে মনে হচ্ছিল এই সিরিজ়েই বোলার স্টোকসের প্রত্যাবর্তন ঘটবে। আর হলও তাই। স্টোকস শুধু বল হাতে তুলে নিলেন না, প্রথম বলেই অবিশ্বাস্যভাবে সেট রোহিতের অফস্টাম্প উড়িয়ে দেন তিনি। কে বলবে, তিনি এতদিন বোলিং করেননি। আর গিলের স্টাম্প ছিটকে টেস্ট কেরিয়ারে নিজের ৬৯৯তম উইকেটটি নেন জেমস অ্যান্ডারসন। 

অল্প রানে দুই সেঞ্চুরিয়ানকে ফিরিয়ে ইংল্যান্ড ম্যাচে ফেরার আশায় ছিল। তবে সে গুড়ে বালি। নিজের প্রথম টেস্ট ইনিংসেই শুরু থেকে দুরন্ত ফর্মে দেখায় পাড়িক্কালকে। একের পর এক বাউন্ডারি হাঁকান তিনি। তবে পরে পাড়িক্কাল খানিকটা থিতু হলে আক্রমণ শুরু করেন সরফরাজ। ৯০-র অধিক স্ট্রাইক রেটে এই সিরিজ়েই অভিষেক ঘটানো সরফরাজ নিজের তৃতীয় টেস্ট অর্ধশতরান পূরণ করে ফেলেন। আপাতত তিনি ৫৬ ও পাড়িক্কাল ৪৪ রানে অপরাজিত রয়েছেন। ভারতীয় দল এই দুই তরুণের ব্যাটে ভর করে বড় রানের লিডের স্বপ্ন দেখছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: গাওস্করের বিরল নজির ছুঁলেন যশস্বী, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget