এক্সপ্লোর

Shakib Al Hasan: প্রিয় তারকার সমর্থনে রাস্তায় প্রতিবাদে নেমে আক্রমণের শিকার এক শাকিব ভক্ত

Bangladesh Cricket: বিসিবির কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েও তা পাননি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। যার ফলে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে দেশের মাটিতে ফেয়ারওয়েল সিরিজ খেলা হচ্ছে না। 

ঢাকা: ইচ্ছে প্রকাশ করেছিলেন দেশের মাটিতেই নিজের শেষ টেস্ট সিরিজ খেলবেন। ভারত সফরের সময়ই জানিয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মীরপুরেই নিজের কেরিয়ারের শেষ টেস্টটি খেলতে চেয়েছিলেন বাংলাদেশের তারকা অল রাউন্ডার। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিত এতটাই খারাপ যে শাকিব দেশেই ফিরতে পারছেন না। বিসিবির কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েও তা পাননি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। যার ফলে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে দেশের মাটিতে ফেয়ারওয়েল সিরিজ খেলা হচ্ছে না। শাকিবের সমর্থনে রাস্তায় নেমেছিলেন তাঁর ভক্তরা। এবার তাঁদের মধ্য়েই একজনকে আক্রমণের শিকার হতে হল ঢাকায়। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে শাকিবকে নেওয়া হয়েছিল। কিন্তু সে দেশের সরকার শাকিবকে বাংলাদেশে না ফেরার পরামর্শ দেয়।দেশের সর্বকালের সেরা অলরাউন্ডারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাংলাদেশ সরকার। এরপরই তড়িঘড়ি শাকিবের বদলি ঘোষণা করা হয়। এরপরই শাকিবের সমর্থনে মীরপুর স্টেডিয়ামের বাইরে ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশের জার্সি পরে রাস্তায় নেমেছিলেন প্রচুর মানুষ। তাঁদের মধ্যেই এক শাকিব সমর্থককে বলেছিলেন, ''শাকিবকে দলের বাইরে রেখে কোনও মতই স্কোয়াড গঠন করা যাবে না। শাকিব বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে শাকিব কোনও অন্যায় কাজ করেছে বা কোনও ভুল করেছে। যখন আন্দোলন চলছিল ওঁ তখন দেশের বাইরে ছিল।'' এবার সেই সমর্থকদের মধ্যেই একজনকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীর বয়ানও মিলেছে পুলিশের কাছে।

২০২৩ সালে আওয়ামি লিগে যোগ দিয়েছিলেন শাকিব। এরপর গত ২ মাস আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেড়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। সরকার পড়ে গিয়েছিল। এরপর নতুন সরকারও গঠন হয়েছে। শাকিবও আওয়ামি লিগের সদস্য হওয়ায় তাঁকেও আক্রমণের শিকার হতে হয়। বৃহস্পতিবার শাকিবের বিরুদ্ধে শের ই বাংলা স্টেডিয়ামের মূল দ্বারে যখন বিক্ষোভ চলছিল, তখন ভেতরে অনুশীলন চলছিল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের। ২১ অক্টোবর থেকে শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হবে। সেই টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। ম্যাচটি খেলতে বৃহস্পতিবার রাতেই দুবাই হয়ে  ঢাকায় পৌঁছানোর কথা ছিল শাকিবের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget