এক্সপ্লোর

Dhawan On Gill: ক্রিকেটের বাইরেও উদার মন, গিলকে জায়গা করে দিতে নিজেকেই বাদ দিয়ে দিলেন ধবন

Shikhar Dhawan: ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শিখর ধবনের। দিল্লির ছেলে ধবন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে প্রায় আড়াইশোর বেশি ম্য়াচ খেলেছেন।

নয়াদিল্লি: প্রায় ২ বছর জাতীয় দলের বাইরে ছিলেন। এরপর কিছুদিন আগেই অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। আর অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে মাঝে মাঝেই নানা মন্তব্য করেছেন। এবার শুভমন গিলকে নিয়ে একটি বড় মন্তব্য করলেন প্রাক্তন এই বাঁহাতি ভারতীয় ওপেনার। নিজে জাতীয় দলের জার্সিতে ওপেনে নেমে মারকুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন ধবন। কিন্তু তিনি নিজেকেও রাখেননি দলে।

এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে ধবনের। সেখানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করছেন যে, ''যদি আপনি নিজে একজন নির্বাচক হন, তবে শিখর ধবনকে কতদিন সুযোগ দিতেন?'' এই প্রশ্নের উত্তরে হাসিমুখে দিল্লির প্রাক্তন ক্রিকেটার বলেন, ''প্রশ্নটা খুব কঠিন। তবে আমি যদি নিজে নির্বাচক হতাম। তবে আমি নিজের আগে শুভমনকে রাখতাম। আমার মনে হয় শুভমন সম্প্রতি সব ফর্ম্যাটেই দুর্দান্ত পারফর্ম করছে। যদি আরও অনেক বেশি ম্য়াচ খেলত শুভমন, তবে আমি নির্বাচক থাকলে ওকেই সুযোগ দিতাম।''

উল্লেখ্য, ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শিখর ধবনের। দিল্লির ছেলে ধবন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে প্রায় আড়াইশোর বেশি ম্য়াচ খেলেছেন। মোট ১০,৮৬৭ রান ঝুলিতে পুরেছেন বাঁহাতি তারকা ওপেনার। ধবনের ব্যাট ভারতের জার্সিতে বারবার জ্বলে উঠেছে আইসিসি টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ সবেতেই ভারতের ত্রাতা হয়ে উঠেছেন বারবার ধবন। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। মোট ৩৬৩ রান করেছিলেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হওয়া ওয়ান ডে বিশ্বকাপে ৮ ম্য়াচে মোট ৪১২ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। সেই টুর্নামেন্টেও ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ধবন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও ৩৩৮ রান করেছিলেন ধবন। 

২০০৮ সালে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে অভিষেক। বর্তমানে পাঞ্জাব কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ৩৯ বছরের তারকা ক্রিকেটার। শিখর ধবন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget