এক্সপ্লোর

WTC 2023 Final: আইপিএল অতীত, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিন্ন, দাবি গিলের

Shubman Gill: এ মরসুমের আইপিএলে সর্বোচ্চ ৮৯০ রান করেছিলেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল।

লন্ডন: সদ্য সমাপ্ত আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমন গিল (Shubman Gill)। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৯০ রান করেছিলেন। টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হন গিল। তবে এবার বলের রং, টুর্নামেন্ট সবই বদলাচ্ছে। আইপিএলের পর এবার গিলকে ভারতের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) খেলতে দেখা যাবে। দুরন্ত ছন্দে থাকলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছবি এবং চ্যালেঞ্জটা যে সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে, সেই বিষয়ে কিন্তু গিল ভালভাবেই অবগত।

আইপিএল অতীত

গিল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আইপিএল এখন অতীত। আইপিএলের কথা ভুলে গিয়ে এখন তাঁকে দ্রুত ইংল্যান্ডের পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে বলেই জানান গিল। তিনি বলেন, '(আইপিএলের ফর্ম) কিছুটা আত্মবিশ্বাস বাড়ায় তো বটেই। তবে আমার মনে হয় এখানকার পরিবেশ, চ্যালেঞ্জ সবকিছুই সম্পূর্ণ আলাদা। অবশ্য় এটাই তো মজা। গত সপ্তাহে আমরা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে একটা ভিন্ন ফর্ম্যাট খেলছিলাম। এখানে সবকিছুই সম্পূর্ণ ভিন্ন। টেস্ট ক্রিকেটের মজা তো এখানেই।'

এই প্রথম নয়, বছর দু'য়েক আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও পৌঁছেছিল ভারত। সেখানে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়ে খেতাব খোয়াতে হয় টিম ইন্ডিয়াকে। সেই হতাশা পিছনে ফেলে এবার আবারও ট্রফি জয়ের হাতছানি রয়েছ। গিলের দাবি, ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই পরাজয় থেকে অনেককিছু শিখেছে। 'আমরা সেই ম্যাচে খেলার অভিজ্ঞতা, বিশেষত ব্যাটিং করার অভিজ্ঞতা থেকে কী কী শিখেছি, সেই নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছি। আশা করছি আমরা গতবার যেসব ভুলত্রুটিগুলি করেছিলাম, এ বার সেগুলো করব না।' মত গিলের।

আত্মবিশ্বাসী দ্রাবিড়

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভারত। সেই শেষ। তারপর থেকে আর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত। সেই খরা কি কাটাতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)? ছবিটা পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। কারণ, ওভালে ৭-১১ জুন আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রতিপক্ষ? অস্ট্রেলিয়া (Ind vs Aus)।

বারবার আইসিসি (ICC Trophy) ইভেন্ট থেকে খালি হাতে ফেরা কি দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে? সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, 'একেবারেই না। আইসিসি ট্রফি জেতার কোনও চাপ আমরা অনুভব করছি না। অবশ্যই ট্রফি জিততে পারলে ভালই লাগবে। আইসিসি টুর্নামেন্ট জিততে পারাটা সব সময়ই আনন্দের।'

আরও পড়ুন: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget