এক্সপ্লোর

IND vs AUS: ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট বড় ইস্যু, বর্ডার-গাওস্কর সিরিজের আগে ভাবাচ্ছে কামিন্সদের

Border-Gavaskar Trophy: আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে পারথে সিরিজের প্রথম টেস্ট। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষবার সাদা পোশাকের ফর্ম্য়াটে মুখোমুখি হয়েছিল দুটো দল।

মেলবোর্ন: চলতি বছরের শেষে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Tropy)। ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ রয়েছে। চলতি বছর দুটো দলের কাছেই বিশাল হাইভোল্টেজ সিরিজ হতে চলেছে তা। কিন্তু সেই সিরিজের আগেই ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে অজি শিবির। বিশেষ করে শক্তিশালী ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে অজি শিবিরের দুই তারকা অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের উপস্থিতি নিয়ে চিন্তা কামিন্স শিবিরের। 

আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে পারথে সিরিজের প্রথম টেস্ট। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শেষবার সাদা পোশাকের ফর্ম্য়াটে মুখোমুখি হয়েছিল দুটো দল। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেছেন, ''এবারের গ্রীষ্মের মরশুমটা ছেলেদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শের মত অরাউন্ডার যাঁরা আছে আমাদের দলে। বিশেষ করে ক্যামেরন গ্রিনের মত ক্রিকেটার, যারা শিল্ড ক্রিকেটে বোলার হিসেবে কেরিয়ার শুরু করেছিল। বর্ডার-গাওস্কর ট্রফিতে গ্রিনকে আমাদের প্রয়োজন। তাই বুঝে ব্যবহার করতে হবে ওকে।''

টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৫টি উইকেট নিয়েছেন গ্রিন। একবার ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন। অস্ট্রেলিয়া টিম ম্য়ানেজমেন্ট চাইছে মার্শ ও গ্রিন দুই তারকাকেই প্রথম একাদশে রেখে গেমপ্ল্যান সাজাতে। প্রায় ৩ দশক পর পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। সেই গুরুত্বপূূর্ণ সিরিজের আগে বেশ কিছুদিনের বিশ্রামে যাচ্ছেন কামিন্স। ভারতের বিরুদ্ধে সিরিজে যাতে তরতাজা হয়ে মাঠে নামতে পারেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক।

উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার ঐতিহ্যশালী বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে ট্রফি রয়েছে ভারতের দখলেই। যার মধ্যে দুবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে এবারও এগিয়ে রেখেছেন শাস্ত্রী। বলেছেন, 'বুমরা ফিট থাকলে, মহম্মদ শামি ফিট হয়ে গেলে, সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজ। রয়েছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা। ভারতের বোলিং আক্রমণ এমন একটা বিভাগ, যাদের পারফরম্যান্স দেখার জন্য সকলে মুখিয়ে থাকে। বেঞ্চ স্ট্রেংথ খুব ভাল।'

তবে মূল লড়াইটা বরাবরের মতো ভারতের ব্যাটিং বনাম অস্ট্রেলিয়ার বোলিংয়ের মধ্যে হতে চলেছে বলে পূর্বাভাস শাস্ত্রীর। বলেছেন, 'ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার পেসারদের লড়াইয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে পুরো সিরিজের ভাগ্য।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget