এক্সপ্লোর

Smriti Mandhana-Palash Muchhal: দূরত্ব কমিয়ে ফের কি কাছাকাছি আসছেন স্মৃতি-পলাশ? ভিডিও ক্লিপ দেখে অবাক সবাই!

Smriti Mandhana-Palash Muchhal Marriage: সাম্প্রতিক একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই মনে করছেন দুজনের দূরত্ব হয়ত কমেছে।

মুম্বই: ফের শিরোনামে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল। গত বছর বিয়ের কথা ছিল ২ জনের। কিন্তু আচমকাই সব কিছু ঘেঁটে যায়। বিয়ের আগেই অন্য মহিলাদের সঙ্গে পলাশের সম্পর্ক, সোশ্য়াল মিডিয়া চ্যাট ও ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পেরে বিয়ে থেকে পিছিয়ে এসেছিলেন স্মৃতি মন্ধানা। জানা গিয়েছিল যে সেই পরিস্থিতিতে ভারতীয় মহিলা ক্রিকেটারের বাবাও না কি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে সাম্প্রতিক একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই মনে করছেন দুজনের দূরত্ব হয়ত কমেছে। সব কিছু কি স্বাভাবিক হয়ে গিয়েছে তবে?

সোশ্য়াল মিডিয়ায় এক ভিডিওতে দেখা যায় স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানাকে একটি রেস্টুরেন্টের বাইরে। সেখানেই সঙ্গীতিশিল্পী পলক মুচ্ছল ও তাঁর স্বামী মিউজিক ডিরেক্টর মিথুন স্মৃতির বাবার সঙ্গে দেখা করেন। ভারতীয় মহিলা ক্রিকেটারের বাবাকে দেখে পা ছুঁয়ে প্রণামও করতে দেখা যায় পলককে। সেই ভিডিওতে মিথুনকেও হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood pap king (@bollywoodpapking)

এমন ছবি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন! অনেকেই লিখেছেন যে হয়ত দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে। অনেকেই আবার মনে করছেন যে আচমকা দেখা হওয়াতেই এই সৌজন্যতা।

উল্লেখ্য, গত বছর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানেও বেশ মজা করেছিলেন ২ পক্ষ। কিন্তু আচমকাই পলাশের কিছু চ্য়াট ভাইরাল হয়ে যায়। যা দেখেই বিয়ে থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রকাশ্যে চলে আসে পলাশের সঙ্গে এক নারীর চ্যাটিং ও! জানা যায়, এই নারীর নাম, মেরি ডি’কোস্টা। এই মহিলাই নাকি স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়েতে কোরিওগ্রাফি করছিলেন। সেই সূত্রেই নাকি পলাশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মেরি।  স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের মধ্যে তৃতীয় ব্যক্তির নাম আসতে, সমস্ত অনুরাগীরা আক্রমণ শুরু করেন এই মেরি ডি কোস্টাকে। অবশেষে মুখ খোলেন মেরি ডি কোস্টা। বিতর্কিত ওই চ্যাটিং-এর স্ক্রিনশট তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। তবে এরপরেই তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। পরে অবশ্য ডি কোস্টা জানিয়েছিলেন যে তিনি সেই মহিলা নন, যাঁর কথা বলা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget