এক্সপ্লোর

Sourav on WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন ভারতীয় তারকার জায়গা নিশ্চিত বলে মনে করছেন সৌরভ?

WTC Final 2023: ৭ জুন থেকে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর বসতে চলেছে।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল (Team India)। ৭ জুন থেকে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর বসতে চলেছে। সেই ফাইনালে ভারতীয় দল কেমন হবে, সেই নিয়ে জল্পনা-কল্পনা রয়েইছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে এক ভারতীয় তারকার ফাইনালে খেলা নিশ্চিত।

নিশ্চিত জায়গা

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'প্রথমত তো অস্ট্রেলিয়াকে বিরুদ্ধে জয়ের জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। ভারতীয় দল অস্ট্রেলিয়ায় জিতেছে, ইংল্যান্ডও জয় পয়েছে। তাই ওদের (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) না জেতার কোনও কারণ নেই। ভালভাবে ব্যাট করে ৩৫০-৪০০ রান করতে পারলেই জয়ের সুযোগ থাকবে। ওঁ (শুভমন গিল) গত ছয়-সাত মাস ধরে দুরন্ত ছন্দে রয়েছে। এর থেকে বেশি আর কীই বা করতে পারে? আমার মতে এখন (দলে) ওর জায়গা নিশ্চিত।'

বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টে রোহিত শর্মার সঙ্গে কেএল রাহুল ওপেন করেন বটে, তবে রাহুলকে খারাপ ফর্মের জন্য তৃতীয় টেস্টে বাদ দেওয়া হয়। সুযোগ পান শুভমন গিল (Shubman Gill)। তরুণ ভারতীয় ব্যাটার কিন্তু সুযোগটাকে দারুণভাবে কাজে লাগাতেও সক্ষম হয়েছেন। চতুর্থ টেস্টে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরানটি হাঁকান শুভমন।

স্পিনারদের প্রশংসা

সৌরভ গিলের পাশাপাশি ভারতের দুুই তারকা স্পিনার রবীন্দ্র জাডেজা ও আর অশ্বিনকেও প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, 'অশ্বিন এবং জাডেজা দারুণ পারফর্ম করেছে। অক্ষর পটেলকেও কিন্তু ভুলে গেলে চলবে না। ও নীচের দিকে ব্যাট করতে নেমে ভাল খেলেছে। বোলিং করার সুযোগ পেলেও কাউকে হতাশ করে না। অশ্বিন, জাডেজা, অক্ষরের মতো অলরাউন্ডার থাকাটাই তো ভারতীয় দলের শক্তি। জানি বাইরের মাঠে তিনজনকে একসঙ্গে খেলানো সম্ভব নয়, তবে সকলের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে।'

ছিটকে গেলেন শ্রেয়স

আশঙ্কা ছিলই, সেই আশঙ্কাই এবার সত্যি হল। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ (Ind vs Aus ODI Series) থেকে ছিটকে গেলেন তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্রাক-সিরিজ সাংবাদিক সম্মেলনে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ (T.Dilip) শ্রেয়সের সিরিজ থেকে যাওয়ার খবরটি নিশ্চিত করেন।

শ্রেয়সের সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করে দিলীপ বলেন, 'চোট আঘাত তো লেগেই থাকে, সবটাই খেলার অঙ্গ। তবে আমাদের মেডিক্যাল দল সর্বসেরা এবং চোট আঘাত সামাল দেওয়ার জন্য তাঁর সবসময় প্রস্তুত থাকেন। বর্তমানে (শ্রেয়সের চোটের বিষয়ে) আমাদের মেডিক্যাল দল ও এনসিএর মেডিক্যাল নিরন্তর যোগাযোগ রাখছে। তবে শ্রেয়স এই সিরিজে খেলতে পারবেন না। এই বিষয়ে আমরা আরও কিছু জানতে পারলে ঠিক জানানো হবে।'

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের দস্তানা নিলামে তুললেন মার্তিনেজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget