এক্সপ্লোর

Angelo Mathews Retirement: 'যেই ফর্ম্য়াট সবথেকে বেশি ভালবাসি, সেখান থেকে সরে যাচ্ছি', বিদায়লগ্নে আবেগে ভাসলেন ম্য়াথিউজ

SL vs BAN: ২০০৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় অ্যাঞ্জেলো ম্য়াথিউজের। শ্রীলঙ্কার জার্সিতে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৪ সালে হেডিংলে টেস্ট জয় অন্য়তম সেরা জয় ম্য়াথিউজের কেরিয়ারে।

গল: আগেই জানিয়েছিলেন যে বাংলাদেশের (SL vs BAN) বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টের পরই আন্তর্জাতিক টেস্ট ফর্ম্য়াটকে বিদায় জানাবেন। সেই মতই নিজের কেরিয়ারের শেষ টেস্ট ম্য়াচ খেলে ফেললেন অ্য়াঞ্জেলো ম্য়াথিউজ (Angelo Mathews Retirement)। ১১৯ টেস্টে ঝুলিতে ৮২৪১ রান। ৪৪ এর ওপর গড়ে ব্যাটিং করেছেন ম্য়াথিউজ। শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি বলা হয় তাঁকে। অলরাউন্ডার ম্য়াথিউজের ঝুলিতে রয়েছে ৩৩টি উইকেটও। শেষবার মাঠে নামার আগে গার্ড অফ অনারও দেওয়া হয় তাঁকে। 

শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম টেস্ট ড্র হয়েছে। ম্য়াচের পর ম্য়াথিউজ বলেন, ''আমি আমার অবসর ঘোষণা করেছিলাম যখন থেকে, প্রচুর মানুষের ভালবাসা পেয়েছি। আমি অভিভূত। কেরিয়ারের শুরু থেকে আমার পাশে যাঁরা ছিলেন, তাঁদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। এটা কখনওই সহজ সফর ছিল না। অনেক ওঠাপড়া ছিল কেরিয়ারে। সবারই থাকে। অনেক সুখ, দুঃখের সাক্ষী। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে এত মানুষের ভালবাসা পেয়েছি বলেই আজ এই জায়গায় দাঁড়াতে পেরেছি।'' 

২০০৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় অ্যাঞ্জেলো ম্য়াথিউজের। শ্রীলঙ্কার জার্সিতে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৪ সালে হেডিংলে টেস্ট জয় অন্য়তম সেরা জয় ম্য়াথিউজের কেরিয়ারে। দেশের জার্সিতে টেস্ট ফর্ম্য়াটে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের পর তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক এই ফর্ম্য়াটে। 

ম্য়াথিউজ বলছেন, ''ক্রিকেটের সেরা ফর্ম্য়াট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটা সত্যিই আমার কাছে ভীষণ আবেগঘন মুহূর্ত। অত্যন্ত ভালবাসি টেস্ট ক্রিকেট খেলা। তবে এবার সময় এসেছে তরুণ প্লেয়ারদের এগিয়ে আসার। তাঁদের জায়গা করে দেওয়া উচিৎ। শ্রীলঙ্কা ক্রিকেটকে তাঁরাই এগিয়ে নিয়ে যাবে এবার। আমার সব সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। কোচ, সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ দলকেও শুভেচ্ছা জানাব। ওরা দারুণ ক্রিকেট খেলল এই টেস্টে।''

ম্য়াচে শ্রীলঙ্কার জন্য লক্ষ্যমাত্রা ছিল ৩৭ ওভারে ২৯৬ রান। কিন্তু পঞ্চম দিনে শ্রীলঙ্কার ব্যাটিং শুরুর সময়ই মনে হয়েছিল যে এই ম্য়াচ ড্র ছাড়া আর কোনও দিকে যাবে না। ঠিক তেমনই হল। শ্রীলঙ্কার স্কোর যখন ৭২/৪ তখন ২ অধিনায়কের সম্মতিতে খেলা ড্র ঘোষণা করে দেন আম্পায়াররা। বাংলাদেশের তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। বাংলাদেশের অধিনায়ক শান্ত ম্য়াচে দুটো ইনিংসেই শতরান হাঁকান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget