এক্সপ্লোর

AUS vs WI: দ্বিতীয় টেস্টের একাদশে ঢুকলেন স্মিথ, দ্বিতীয় টেস্টের আগেই শক্তি বাড়াল অস্ট্রেলিয়া

AUS vs WI Test: স্মিথ একাদশে ঢোকার পর এবার জশ ইংলিশকে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুটো ইনিংসে যথাক্রমে ৫ ও ১২ রান করেছেন।

বার্বাডোজ: তিন ম্য়াচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় টেস্টের আগে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিল অজি ব্রিগেড। একাদশে ঢুকে পড়লেন স্টিভ স্মিথ (Steve Smith)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন স্মিথ। স্লিপে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন অজি ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিয়েছেন যে স্মিথ স্লিপ কর্ডনে ফিল্ডিং করবেন না। তাঁকে মিড অফ অথবা ফাইন লেগে ফিল্ডিং করতে দেখা যাবে।

প্যাট কামিন্স ম্য়াচের আগের দিন বলেছেন, ''স্মিথ খেলার জন্য তৈরি একদম। ও দারুণ খুশি। ব্যাটিংয়ের ক্ষেত্রে স্মিথ এখন দারুণ ছন্দে রয়েছে। শুধু ফিল্ডিংয়ের সময় আমরা কিছুটা ম্য়ানেজ করে নেব। তাই ওকে হয়ত স্লিপ কর্ডনে দেখা যাবে না আগামী টেস্টে। বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে স্লিপে দেখা যাবে না স্মিথকে। স্পিনের সময় হয়ত স্লিপেই ফিল্ডিং করবে স্মিথ। ওকে হয়ত মিড অফ ও ফাইন লেগে ফিল্ডিং করতে দেখা যাবে।''

এদিকে স্মিথ একাদশে ঢোকার পর এবার জশ ইংলিশকে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুটো ইনিংসে যথাক্রমে ৫ ও ১২ রান করেছেন। দুটো ইনিংসে জেয়ডেন সিলস আউট করেছেন ইংলিশকে। 

আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে, ''মাঠে ফিরে দারুণ লাগছে। নর্ম্য়াল অনুশীলন করব। কিন্তু  দেখা যাক কতদূর কী হয়।''  চোট নিয়ে স্মিথ বলছেন, ''এখন আর আগের মত অত ব্যথা অনুভব করছি না। তবে হালকা অনুশীলনই করব। ব্যাট করার সময় অসুবিধে হচ্ছে না। আঙুলও নাড়াতে পারছি যথেষ্ট।'' লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান স্মিথ। এই চোট সারিয়ে ফিরতে তাঁর খানিক সময় লাগতে পারে, আগেই আভাস মিলেছিল। তাই তিনিও প্রথম টেস্টে খেলবেন না এটা জানিয়ে দেওয়া হয়েছিল। স্মিথের বিশ্রামের প্রয়োজন এমনটাই জানিয়েছিলেন জর্জ বেইলি।

এদিকে, আগামী তিনটি এশিয়া কাপের জন্য আয়োজক দেশের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের এশিয়া কাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে তারা। সেখানে নাম নেই ভারতের। 

 

 

সেরা শিরোনাম

IND vs NZ Live: অপরিবর্তিত ভারতীয় একাদশ, তৃতীয় টি টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের
অপরিবর্তিত ভারতীয় একাদশ, তৃতীয় টি টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের
IND vs NZ: সিরিজের হার বাঁচানোর লড়াইয়ে তিনটি পরিবর্তন কিউয়ি শিবিরে, উইনিং কম্বিনেশন ভাঙলেন না শ্রেয়স
সিরিজের হার বাঁচানোর লড়াইয়ে তিনটি পরিবর্তন কিউয়ি শিবিরে, উইনিং কম্বিনেশন ভাঙলেন না শ্রেয়স
IND vs NZ: সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
সিরিজ় জয়ের হাতছানি, কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের পিচ? কেমন থাকবে পরিবেশ?
Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget