এক্সপ্লোর

Suryakumar Yadav: বুচি বাবু ট্রফিতে বিপত্তি, হাতে চোট পেলেন সূর্যকুমার যাদব, আদৌ দলীপ ট্রফিতে খেলতে পারবেন তো?

Buchi Babu Trophy: মুম্বইয়ের হয়ে বুচি বাবু ট্রফি খেলছেন সূর্যকুমার, শ্রেয়স আইয়াররা। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ই চোট পান সূর্যকুমার।

নয়াদিল্লি: দীর্ঘদিন ভারতীয় দলের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। সেই ফাঁকে দলের বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার ঘরোয়া বুচি বাবু ট্রফিতে (Buchi Babu Trophy) অংশগ্রহণ করছেন। এই টুর্নামেন্ট খেলতে গিয়েই বিপত্তি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হাতে চোট পান।

মুম্বইয়ের হয়ে বুচি বাবু ট্রফি খেলছেন সূর্যকুমার, শ্রেয়স আইয়াররা। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ই চোট পান সূর্যকুমার। তাঁর চোট ঠিক কতটা গভীর এই বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি বটে। তবে গুরুতর চোট হলে কিন্তু সূর্যকুমারের জন্য এটা বিরাট ধাক্কা। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) তাঁর অংশগ্রহণ করার কথা। বড় চোট হলে কিন্তু দলীপ ট্রফিতে তাঁর অংশগ্রহণ করা নিয়ে সমস্যা হতে পারে। সূর্য ভারতীয় টেস্ট দলে ফেরার পরিকল্পনায়। সেই লক্ষ্যে দলীপ ট্রফির পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

লাল বলের ক্রিকেট খেলাই তাঁর কেরিয়ারের প্রধান লক্ষ্য ছিল বলে জানান সূর্য। তিনি বলেন, 'লাল বলের ক্রিকেট খেলাটা সবসময় আমার কাছে অগ্রগণ্য। আমি মুম্বইয়ের ময়দানে লাল বলের ক্রিকেট খেলেছি। সেইখান থেকেই লাল বলের প্রতি আমার ভালবাসা জন্মেছে। এক দশকের বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি এবং এই ফর্ম্যাটে খেলাটা আমার পছন্দের।'

তাঁর সামনে যে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, সেই বিষয়েও কিন্তু ভালভাবেই অবগত তারকা ব্যাটার। তিনি বলেন, 'অনেকেই রয়েছে যারা প্রচণ্ড খাটাখাটনি করে ওই জায়গাটা পেয়েছে এবং আমিও আবার সেই জায়গাটা অর্জন করতে চাই। আমি টেস্ট দলে ভারতের হয়ে অভিষেক ঘটানোর পরেই চোটের কবলে পড়ি। তারপর অনেকেই সুযোগ পেয়েছে এবং তারা ভাল পারফর্মও করেছে। এখন ওরা আগে সুযোগ পাবে এটাই তো স্বাভাবিক।'

ঘরোয়া ক্রিকেটে সূর্যকুমার যাদবের রেকর্ড কিন্তু বেশ ভাল। ৮২টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলে তিনি ৪৩.৬২ গড়ে মোট ৫৬২৮ রান করেছেন। ১৪টি শতরান হাঁকানোর কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। টেস্ট প্রত্যাবর্তনের পথে দলীপ ট্রফি সূর্যকুমারের কাছে বড় সুযোগ। ওই টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স তাঁকে লাল বলের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে দিতে পারে। তাই নিঃসন্দেহে দলীপ ট্রফির আগেই এই চোট তাঁর জন্য বেশ উদ্বেগজনক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'ওরা যথেষ্ট বিশ্রাম পেয়েছে', রোহিত, বিরাটদের দলীপ ট্রফি না খেলা নিয়ে সমালোচনায় মুখর মঞ্জরেকর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget