এক্সপ্লোর

Suryakumar Yadav: দায়িত্ব বেড়েছে, শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে পুরোদস্তুর অনুশীলনে গা ঘামাচ্ছেন সূর্যকুমার

IND vs SL: সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা সফরের আগে এবার ফের মাঠে প্রস্তুতি শুরু করে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নতুন দায়িত্ব বেড়েছে। রোহিত শর্মার পর ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। দায়িত্ব বেড়েছে। তাই নিজের একশো শতাংশ মাঠে দিতে হবে। আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নামবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা সফরের আগে এবার ফের মাঠে প্রস্তুতি শুরু করে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। নিজের সোশ্য়াল মিডিয়ায় প্রস্তুতির ভিডিও ক্লিপসও পোস্ট করেছেন সূর্যকুমার।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ৩৩ বছর বয়সি ডানহাতি উইকেট কিপার ব্যাটার। সেখানে দেখা যাচ্ছে যে মাঠে ঘাম ঝড়াচ্ছেন সূর্যকুমার। অধিনায়ক নির্বাচিত হওয়ার সূর্য নিজেও সদ্য মুখ খুলেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই তিনিও সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সূর্যকুমার লেখেন, ''আপনাদের এত ভালবাসা, সমর্থন এবং শুভেচ্ছাবার্তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিগত কয়েক সপ্তাহটা আমার জন্য স্বপ্নের মতোই কেটেছে এবং সত্যিই কৃতজ্ঞ।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surya Kumar Yadav (SKY) (@surya_14kumar)

সূর্যকুমারের স্ত্রী দেবীশা শেট্টি সোশ্য়াল মিডিয়ায় স্বামীকে নিয়ে আবেগঘন পোস্টে লিখেছিলেন, ''তুমি (সূর্যকুমার) যখন ভারতের হয়ে খেলা শুরু কর, তখন আমাদের কেউই ভাবিনি যে এই দিনটাও আসতে পারে। তবে ঈশ্বর সকলকে সঠিক সময়মতো তাঁর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফল দেন। তুমি যতদূর এসেছো, তাতে তোমার ওপর গর্ব হয়। তবে এটা তোমার সফরের এই তো সবে শুরু। আরও অনেকদূর যেতে হবে।''

সরকারিভাবে সূর্যকুমারের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা হওয়ার আগেভাগেই শোনা যাচ্ছিল তিনি দৌড়ে হার্দিককে পিছনে ফেলে দিয়েছেন। একাধিক খবর অনুযায়ী এর কারণ রোহিত শর্মার ভোট হার্দিক নয়, সূর্যকুমারের দিকেই। শুধু রোহিত নন অবশ্য, শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরও নাকি অধিনায়ক হিসাবে সূর্যকুমারের পক্ষেই সওয়াল করেছেন। হার্দিকের ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। অতীতে দীর্ঘ সময় মাঠে বাইরে থেকেছেন তিনি। গম্ভীর ব্যক্তিগতভাবে চোটআঘাতমুক্ত এক নেতার পক্ষে ছিলেন। সেই কারণেই এক মহল থেকে দাবি করা হচ্ছে যে হার্দিক নেতা হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget