এক্সপ্লোর

T20 World Cup: দ্রাবিড়ের কোচিংয়ের মুগ্ধ কাইফ, প্রাক্তন সতীর্থকে দিলেন দরাজ সার্টিফিকেট

Mohammed Kaif On Rahul Dravid: দ্রাবিড়ের কোচিংয় গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়ান ডে বিশ্বকাপে ফাইনাল খেলেছে ভারত। যদিও খেতাব ঘরে তুলতে পারেনি টিম ইন্ডিয়া।

বেঙ্গালুরু: আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। এই টুর্নামেন্টের পরই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচ হিসেবে মেয়াদ শেষ হবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পরই সরে দাঁড়াতে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি। কিন্তু বোর্ডের তরফে অনুরোধ করা হয় দ্রাবিড়কে, যাতে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থেকে যান দলের সঙ্গে। দ্রাবিড়ের কোচিংয় গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়ান ডে বিশ্বকাপে ফাইনাল খেলেছে ভারত। খেতাব জিততে না পারলেও প্রশংসা কুড়িয়েছে দলের পারফরম্য়ান্স। এবার দ্রাবিড়ের কোচিংয়ের দরাজ সার্টিফিকেট দিলেন জাতীয় দলে একসময়ে তাঁর সতীর্থ মহম্মদ কাইফ। 

এক সাক্ষাৎকারে কাইফ বলেন, ''রাহুল দ্রাবিড়ের বদলে কে কোচ হবে ভারতীয় দলের সেটা পুরোটাই বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে। কিন্তু এটা অনেক লম্বা প্রসেস। আমি মনে করি দ্রাবিড় দারুণ কাজ করেছে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। টানা ১০ ম্য়াচ জিতেছে। এটা কিন্তু মুখের কথা নয়। একটা মাত্র ম্য়াচ হেরে গিয়েছে ভারত। তাই এটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য যে রাহুল দারুণ কাজ করেছে।''

২০২১ সালে নভেম্বর মাসে ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ২০২৩ সালে এশিয়া কাপ ঘরে তোলে ভারতীয় দল। যদিও আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া কোনও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেই ১০ উইকেটে হারতে হয়েছিল রোহিতের দলকে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু সুযোগ থাকছে আইসিসি খেতাব ঘরে তোলার। গত কাল প্রস্তুতি ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৬০ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচ রয়েছে আগামী ৯ জুন। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।

গতকাল প্রস্তুতি ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান ঋষভ পন্থ। যা টুর্নামেন্টের মূলপর্বের ম্য়াচে খেলতে নামার আগে আত্মবিশ্বাস বাড়াবে বাঁহাতি উইকেট কিপার ব্যাটারের। উইকেটের পেছন যে পন্থকেই ভাবছে টিম ম্যানেজমেন্ট, তা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পাণ্ড্যও। অন্য়দিকে গতকাল বল হাতে নজর কেড়েছেন অর্শদীপ সিংহ। তিনি প্রথম স্পেলেই ২ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget