এক্সপ্লোর

PM Modi On T20 World Cup 2024: ফের T-২০ বিশ্বকাপে জয়ী ভারত, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, 'আজ গোটা দেশ গর্বিত..'

PM Modi Congratulates Team India : বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, কী বললেন প্রধানমন্ত্রী ?

নয়াদিল্লি: ফের T-২০ বিশ্বকাপে জয়ী ভারত। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে ভারতের মুকুটে পালক। বার্বাডোজে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

 টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর কথায়, 'টিম ইন্ডিয়াকে এই জয়ের জন্য দেশবাসীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ ১৪০ কোটি দেশবাসী আপনাদের এই অসাধারণ পারফর্মমেন্সের জন্য গর্বিত।'

২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া

১৭ বছরের শাপমুক্তি! ২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে রানে উড়িয়ে টি২০ বিশ্বকাপ জয় রোহিতের ভারতের। গুরু দ্রবিড়কে গুরুদক্ষিণা রোহিত ব্রিগেডের। বিরাটের ব্যাট ও শেষ মুহূর্তে বুমরা, হার্দিক, অর্শদীপের অসাধারণ বোলিংয়ে জয়। এদিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত। কিন্তু শুরুতেই রোহিত কে হারায় তারা। তবে ইনিংসের হাল ধরলেন বিরাট। বিরাটের স্থিতধী ৭৬, অক্সরের ঝোড়ো ৪৭ ও শিবম দুবের ২৭ রানের ক্যামিওর জোরেই শেষ পর্যন্ত ১৭৬ এ পৌঁছয় ভারতের ইনিংস।

আরও পড়ুন, ম্যাচের সেরা হয়ে বিরাট ঘোষণা, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর কোহলির

প্রোটিয়া ইনিংসে প্রথমেই হেনড্রিক্সকে তুলে নেন বুমরাহ। অর্শদীপের শিকার মার্করাম। পাল্টা লড়াই দেন ডি কক  ও স্টাবস্। ৩১ রানে স্টাবস্ কে তুলে নেন অক্সর। ভয়ঙ্কর হয়ে ওঠা ডি কক কেও ৩৯ রানের মাথায় ফেরালেন অর্শদীপ। কিন্তু তারপরই ক্লাসেন ও মিলারের রুদ্রমূর্তি। গুরুত্বপূর্ণ মুহূর্তে হার্দিকের শিকার মিলার। কিন্তু শেষবেলায় বুমরাহর অনবদ্য স্পেল থামিয়ে দিল প্রোটিয়া ঝড়। নিজের শেষ ওভারে তুলে নেন জ্যানসেন কে। টানটান থ্রিলার। শেষ মুহূর্ত পর্যন্ত ঘুরেছে ম্যাচের পাল্লা। শেষ ওভারে সূর্যর অলৌকিক ক্যাচে ফিরলেন কিলার মিলার। বাজিমাত রোহিতদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget