এক্সপ্লোর

IND vs ENG: গ্রহণের কারণে পিছিয়ে গেল ভারতের অনুশীলন! সেমিফাইনালপূর্বে স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতি সারলেন অভিষেক

T20 World Cup 2026: মঙ্গলবার ৭.২০ নাগাদ ওয়াংখেড়েতে অনুশীলন শুরু করে ভারতীয় ক্রিকেট দল।

মুম্বই: দিন দু'য়েক পরেই মায়ানগরীতে মহারণ। বৃহস্পতিবার, ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে ময়দানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচের আগে গতকালই মুম্বইয়ে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সূর্যকুমারদের অনুশীলনে নামার কথা ছিলষ তবে তা পিছিয়ে গেল চন্দ্রগ্রহণের কারণে!

অবাক লাগলেও পিটিআইয়ের রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে। আজ সন্ধে বেলায় ছয়টা থেকে নয়টার স্লটে ভারতের অনুশীলন করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টারও অধিক সময় পরে ভারতীয় দল অনুশীলনে নামে। সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য এবং অনেক কোচ আগে মাঠে নামলেও, প্রায় ৭.২০ নাগাদ ভারতীয় ক্রিকেটাররা মাঠে নামেন। তারপর শুরু হয় দলের অনুশীলন। এমনকী মাঠের বাতিস্তম্ভগুলিও অনেক দেরি করে জ্বালানো হয়। ৬.৫০ নাগাদ ভারতীয় দলের অনুশীলনে নামার কয়েক মিনিট আগেই ওয়াংখেড়ের কয়েকটি বাতিস্তম্ভ জ্বালানো হয়। গোটা মাঠের বাকি আলোগুলি জ্বালানো হয় আরও পরে।

গোটা বিশ্বকাপে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) অভিষেক শর্মার ব্যাট শান্তই থেকেছে। ছয় ম্যাচে মাত্র একটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। তিন বার খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। এমনকী ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সুপার এইটের মরণ-বাঁচন ম্যাচেও ইডেনে মাত্র ১০ রান করে সাজঘরে ফিরতে হয়েছিল অভিষেককে। সেমিফাইনাল ম্যাচের আগে স্বাভাবিকভাবেই চর্চার কেন্দ্রে অভিষেকের ফর্ম। মঙ্গলবার ভারতীয় ওপেনার দলের অনুশীলন শুরু হওয়ার ঘণ্টা দু'য়েক পর নেটে ব্যাটিংয়ে নামেন। তার আগে অবশ্য নেটে হাত ঘোরান তিনি।

অভিষেক ব্যাটে নামলে তাঁর দিকে কড়া নজর রেখেছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। এক গুচ্ছ নেট বোলারদের তিনি কিছু পরামর্শ দেন। তারপরেই এই টুর্নামেন্টে অভিষেকের ক্রিপটোনাইট, স্পিন বোলারদের বিরুদ্ধে ভারতীয় ওপেনার নিজের ব্যাটিং অনুশীলন শুরু করেন। একজন অফস্পিনার, লেগ স্পিনার এবং তাঁদের সঙ্গে অর্শদীপ সিংহ জুটি বেঁধে অভিষেককে নেটে বোলিং করেন। এমনকী ব্যাটিং সারার পর তিলক বর্মাও অভিষেকের বিরুদ্ধে নিজের অফস্পিন বোলিং সারেন।

তবে এদিন মাঠে সকলের নজর কাড়েন অর্শদীপ। একের পর এক পা লক্ষ্য করে ইয়র্কার মারতে দেখা যায় অর্শদীপকে। হার্দিক পাণ্ড্য প্রায় ঘণ্টা দু'য়েক রেঞ্জ হিটিংয়ের অনুশীলন সারেন। তিলক, ঈশান কিষাণরা ঘণ্টাখানেক ব্যাটিং করেন। যশপ্রীত বুমরাকে স্পট বোলিং করতে দেখা যায়। ভারতীয় দলের ১৫ জন সদস্যই গৌতম গম্ভীরদের তত্ত্বাবধানে আজ কড়া অনুশীলন সারেন।  

সেরা শিরোনাম

Hasan Mahmud: আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টেস্ট ক্রিকেটে ইতিহাস বাংলাদেশের পেসার হাসান মাহমুদের
আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টেস্ট ক্রিকেটে ইতিহাস বাংলাদেশের পেসার হাসান মাহমুদের
Ranji Trophy: বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
Akash Deep Exclusive: '৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
'৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget