এক্সপ্লোর

IND vs SA: টস জিতে সকলকে চমকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার, ভারতীয় দলে খেলছেন কারা?

India vs South Africa: এই ম্যাচের জন্য চার তারকা ক্রিকেটার কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং ডেভিড মিলাররা সকলেই প্রোটিয়া দলে ফিরেছেন।

আমদাবাদ: আমদাবাদে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারতীয় দল (India vs South Africa)। সেই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এডেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে যেখানে চার বদল ঘটিয়ে মাঠে নামছে, সেখানে ভারতীয় দল নেদারল্যান্ডস ম্যাচ থেকে অপরিবর্তিত দল নিয়েই এই ম্য়াচ খেলছে। 

টস জেতার পর মারক্রামের ব্যাটিংয়ের সিদ্ধান্তে উপস্থাপক রবি শাস্ত্রী এতটাই চমকে যান যে তিনি মারক্রামকে দ্বিতীয়বার তাঁর সিদ্ধান্তের কথা জিজ্ঞেস। পরিসংখ্যান কিন্তু শাস্ত্রীর চমকে যাওয়ার কারণটা স্পষ্ট করে দেয়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে এই নিয়ে মাত্র তিনবার কোনও দল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। এমনকী ভারতে সফর করা মাত্র দুই দল ভারতের বিরুদ্ধে এর আগে টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে চমকপ্রদ বিষয় হল টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সচরাচর দেখা না গেলেও, উপরে উল্লেখিত প্রতিটি ক্ষেত্রেই টস জিতে প্রথমে ব্যাট করা দল ম্যাচ জিতেছে। 

 

সেই জয়ের লক্ষ্যেই কিন্তু প্রোটিয়া দল মরিয়া। ২০২৪ সালের ফাইনালে কার্যত জয়ের মুখ থেকে হারতে হয়েছিল প্রোটিয়াদের। সেই হারের বদলা নেওয়ার সুযোগ মারক্রামদের সামনে। সেই লক্ষ্যে চার বদল ঘটিয়েছে রামধনুর দেশ। চার তারকা ক্রিকেটার কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন এবং ডেভিড মিলাররা সকলেই প্রোটিয়া দলে ফিরেছেন। অনেকেই ভেবেছিলেন নিয়মরক্ষার নেদারল্যান্ডস ম্যাচের একাদশ থেকে এই ম্য়াচের ভারতীয় একাদশেও বদল ঘটবে। তবে তেমনটা হল না। দলের সহ-অধিনায়ক অক্ষর পটেলই ম্যাচে সুযোগ পেলেন না।   

এই সিদ্ধান্তের ব্যাখা দিতে গিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় বলেন, 'অক্ষর পটেলের ওপর এই সিদ্ধান্তটা খুবই কঠিন। তবে আমরা (নেদারল্যান্ডস ম্যাচ থেকে) একই একাদশ নিয়ে মাঠে নামছি। পরিকল্পনামাফিকই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তাই দলে কোনও বদল ঘটানো হয়নি।' প্রথমে বোলিং পেয়ে ভারতীয় দল খুব একটা চিন্তিত নন বলেই জানান সূর্যকুমার যাদব। তবে ভারতীয় অধিনায়ক এও স্পষ্ট করে দেন যে টস জিতলে তাঁরাও ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget