এক্সপ্লোর

T20 World Cup: ভারত ম্যাচ বয়কট করায় শাস্তি পেলে আইসিসিকে পাল্টা চাপে ফেলার পরিকল্পনাও তৈরি করে ফেলেছে পিসিবি!

PCB vs ICC Dispute: ভারত ম্যাচ বয়কট করলে ব্রজকাস্টারদের তরফে আইনি মামলা, আইসিসির তরফে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণে কাটছাঁট করা হতে পারে খবর।

ইসলামাবাদ: যে দিন ছোটদের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ভারতীয় দলের জুনিয়ররা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে, সেইদিনই পাকিস্তান সরকারের তরফে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করা হয়। জানিয়ে দেওয়া হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাঁরা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ম্যাচ বয়কট করার অনুমতি দিয়েছে। যদিও তখনও আইসিসিকে পাকিস্তান বোর্ডের তরফে লিখিতভাবে কিছু জানানো হয়নি বলেই দাবি করা হয়েছিল। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়ে যায় তর্ক, বিতর্ক।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) যদি সত্যিই এমন কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু তাদের কড়া  শাস্তির মুখে পড়তে হবে। আইসিসির তরফে লভ্যাংশের পরিমাণে কাটছাঁটের ফলে আর্থিক ক্ষতি তো হবেই, পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্রডকাস্টারদের তরফে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। এখানেও শেষ নয়, কোনও এক নির্দিষ্ট ম্যাচ বয়কট করার পরিণাম হিসাবে পাকিস্তান দলকে গোটা টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হতে পারে।

Dawn-র রিপোর্ট অনুযায়ী আইসিসি যদি এক ম্যাচ বয়কট করার জন্য তাদের সত্যিই কড়া শাস্তি দেয়, তাহলে সেই রায়কে চ্যালেঞ্জ করতে তৈরি পাকিস্তান ক্রিকেট বোর্ডও। অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে যেখানে কোনও দল বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একটি নির্দিষ্ট ম্যাচ বয়কট করেছে। ১৯৯৬ সালে বিশ্বকাপে তাদের দেশের সরকারের নির্দেশেই ওয়েস্ট ইন্ডিজ় এবং অস্ট্রেলিয়া নিরাপত্তার অভাবে শ্রীলঙ্কায় খেলতে যায়নি। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ড এবং নিউজ়িল্যান্ড, জিম্বাবোয়ে এবং কেনিয়ার বিরুদ্ধে ম্যাচ বয়কট করে। ২০০৯ সালে আবার জিম্বাবোয়ে রাজনৈতিক অস্থিরতার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছিল।

উপরিউক্ত কোনও ক্ষেত্রেই আইসিসির তরফে কোনওরক শাস্তি দেওয়া হয়নি। পাকিস্তান সেই বিষয়ে অবগত। পাশাপাশি ২০১৮ সালে বিসিসিআই ও পিসিবির ঝামেলার ক্ষেত্রেও বিসিসিআইয়ের যে পন্থ অবলম্বন করেছিল, সেই বিষয়টি পাকিস্তান বোর্ডের মনে আছে। ২০১৪ সালে এক চুক্তির মাধ্যমে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ও পাকিস্তানের ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ় খেলার কথা ছিল। তবে এই বিষয়ে অবগত এক সূত্র দাবি করেন বিসিসিআই সেইসময় শুনানিতে প্রাথমিকভাবে এই চুক্তি বাতিলের কারণ ব্যাখা করতে না চাইলেও, পরবর্তীতে দাবি করে সরকারের নির্দেশেই তারা সিরিজ় খেলতে চায় না।

এইসব যুক্তি দিয়েই পাকিস্তান আইসিসির শাস্তি দিলে তার বিরোধিতা করতে চলেছে। তবে যদি তা সত্ত্বেও আইসিসি কোনওরকম শাস্তি দেয়, সেক্ষেত্রে পিসিবি আন্তর্জাতিক কোর্ট অফ আরবিট্রেশনে দ্বারস্থ হতে পারেই বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget