এক্সপ্লোর

IND vs ENG: মায়ানগরীতে ভারত-ইংল্যান্ড মহারণ, সেমিফাইনাল ম্যাচপূর্বে ভারতকে সতর্ক করলেন স্যাম কারান

T20 World Cup 2026: বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

মুম্বই: একেবারে 'বিজনেস এন্ডে' চলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। বুধবার থেকেই শুরু হচ্ছে সেমিফাইনালের মহারণ। বৃহস্পতিবার বিশের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ড (IND vs ENG)। টানটান ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে সেই ম্যাচের আগেই ভারতকে কার্যত সতর্কই করে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান (Sam Curran)।

বছর চারেক আগেও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেইবার জয়ের হাসি হেসেছিল ইংরেজ দল। এমনকী খেতাবও জিতেছিল তারা। সেই দলের অংশ ছিলেন স্যাম কারান। প্রাকম্যাচ সাংবাদিক সম্মেলনে সেই ম্যাচের প্রসঙ্গ টেনে আনলেন কারান। 

ভারতীয় দল শক্তিশালী বলে মনে করলেও কারানের দাবি, 'শ্রীলঙ্কার পরিবেশে আমাদের স্পিনাররা বেশি মদত পেয়েছিল। এখানে ভিন্ন ধরনের পরিস্থিতি এবং সেই পরিস্থিতির সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার অভিজ্ঞতাটা আমার জন্য অত্যন্ত মিষ্টিমধুর। আর এবারের বিশ্বকাপটাও আমাদের জন্য ভাল কেটেছে। ভারতের দল যে খুব শক্তিশালী সেটা আমরা ভালভাবেই জানি। তবে আমাদেরও পরিকল্পনা তৈরি রয়েছে। একটা টানটান ম্যাচ হতে চলেছে।'

ইংল্যান্ডের বর্তমান বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কারান আরও জানান যে দলের তারকাদের অভিজ্ঞতা এবং আইপিএল খেলা দলকে এবার ভাল পারফর্ম করতে সাহায্য করেছে। তিনি বলেন, 'আমরা তো ভারতে প্রচুর ক্রিকেট খেলি। তাই  এখানকার পরিবেশ নিয়ে আমদের যথেষ্ট ধারণা রয়েছে। ভারত এবং ইংল্যান্ড, দুই দলের ব্যাটিং অর্ডারে গভীরতা রয়েছে। আমরা ওপেনারদের ফর্ম নিয়ে তেমন চিন্তিত নই। ওঁরা (সল্ট এবং বাটলার) দারুণ ক্রিকেটার এবং আমি বিশ্বাস করি ওঁরা ভাল খেলবেন।'

কিন্তু অনেক সমর্থকদের মনে এও প্রশ্ন জাগছে যে এই ম্যাচ যদি বৃষ্টিতে বাতিল হয়ে যায়, তাহলে কোন দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছবে? ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে, রিজার্ভ ডে রেখেছে আইসিসি। সেক্ষেত্রে ম্যাচ শুরু করতে দেরি হলে, বৃহস্পতিবার অতিরিক্ত ৯০ মিনিট থাকবে এবং শুক্রবারে এজন্য বরাদ্দ থাকছে ১২০ মিনিট। এটা নিশ্চিত করা হবে যে অন্তত ৫ ওভার যেন ম্যাচটি খেলা হয়। তবে, ম্যাচ যদি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে সুপার ৮ পয়েন্ট টেবিলের ভিত্তিতে ফল নির্ধারণ করা হবে।

সেক্ষেত্রে, ফাইনালে পৌঁছে যাবে ইংল্যান্ড। কারণ, সুপার ৮-এ গ্রুপ পর্বে ভারতের থেকে ভাল অবস্থায় শেষ করেছেন ইংরেজরা। নিজেদের গ্রুপে ৩ ম্যাচেই জিতে শীর্ষ বাছাই হিসাবে শেষ করেছেন তাঁরা। অন্যদিকে, দুইটি ম্যাচ জিতে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকেছে ভারত। তাই সুপার এইটের ফলাফলের নিরিখেই ফাইনালে পৌঁছবে ইংল্যান্ড।

সেরা শিরোনাম

Sourav Ganguly: আইপিএলে দিল্লির কোচ সৌরভ, স্বার্থের সংঘাতের অভিযোগ গেল সুপ্রিম কোর্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডে
আইপিএলে দিল্লির কোচ সৌরভ, স্বার্থের সংঘাতের অভিযোগ গেল সুপ্রিম কোর্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডে
IND vs NZ: নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত
নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত
IND vs WI Live: লখনউয়ে শ্রেয়স-ঝড়, ভারতীয় অধিনায়কের দুরন্ত শতরানে ওয়েস্ট ইন্ডিজ়কে উড়িয়ে দিল ভারত
লখনউয়ে শ্রেয়স-ঝড়, ভারতীয় অধিনায়কের দুরন্ত শতরানে ওয়েস্ট ইন্ডিজ়কে উড়িয়ে দিল ভারত
IND vs WI: নমনের তিন উইকেটের পর ব্যাট হাতে শ্রেয়সের বিধ্বংসী শতরান, ওয়েস্ট ইন্ডিজ়কে হেলায় হারাল ভারত
নমনের তিন উইকেটের পর ব্যাট হাতে শ্রেয়সের বিধ্বংসী শতরান, ওয়েস্ট ইন্ডিজ়কে হেলায় হারাল ভারত

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget