এক্সপ্লোর

IND vs NZ: বরুণ কি আদৌ খেলবেন ফাইনালে? সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সূর্যকুমার

T20 World Cup 2026: সুপার এইট ও সেমিফাইনাল মিলে ঝুলিতে মাত্র চার উইকেট ও প্রচুর রানও খরচ করে ফেলেছেন। শেষ চারের মহারণে ৪ ওভারে ৬৪ রান খরচ করে ফেলেছেন।

আমদাবাদ: তিনি বিশ্বের এক নম্বর বোলার টি-টোয়েন্টি ফর্ম্যাটে। গত এক দেড় বছরের ভারতীয় দলের কুড়ির ফর্ম্য়াটে বোলিং বিভাগে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিলেন। কিন্তু সেই বরুণ চক্রবর্তীই যেন বোঝা হয়ে গিয়েছেন দলের। টি-টোয়েন্টি বিশ্বকপে গ্রুপ লিগে নিজের ছাপ রেখেছিলেন। কিন্তু সুপার এইট ও সেমিফাইনাল মিলে ঝুলিতে মাত্র চার উইকেট ও প্রচুর রানও খরচ করে ফেলেছেন। শেষ চারের মহারণে ৪ ওভারে ৬৪ রান খরচ করে ফেলেছেন। এই পরিস্থিতিতে আদৌ কি ফাইনালে বরুণকে খেলানো হবে প্রথম একাদশে?

কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে নামার আগের দিন সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠকে এসে বলেন, ''বরুণের পারফর্ম্য়ান্স নিয়ে সত্যি কথা বলতে আমরা অত চিন্তা করছি না। বরুণ বিশ্বমানের বোলার। এই মুহূর্তেও ওই এক নম্বর বোলার বিশ্বের এই ফর্ম্যাটে। আর তাছাড়া ক্রিকেট তো টিম গেম। এখানে দলের জয়ের স্বার্থেই দল তৈরি করা হবে। বরুণ জানেন ও কীভাবে ম্য়াচ জেতাবে দলকে। তবে ওঠাপড়া তো লেগেই থাকে ফর্মের। আমরা এখনও দল নিয়ে বা একাদশ নিয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত করিনি। তবে খেলার আগই সকালে পিচ ও পরিস্থিতি বুঝে একাদশ গঠন করা হবে। পরিবর্তন হলে তখনই দেখা যাবে।''

গ্রুপ পর্বে মোট ৪ ম্য়াচ ৯ উইকেট নেওয়া বরুণের ইকনমি রেট তখন ছিল ছয়ের নীচে। যা সুপার এইট ও সেমিফাইনালের পর ১২-র কাছাকাছি গিয়েছে। প্রতিপক্ষ দলের বাঁহাতি ব্য়াটাররা বেশি করে আক্রমণ করছেন বরুণের বোলিংয়ে। তাহলে কি তাঁর মিস্ট্রি আর নেই? 

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে বরুণের প্রথম বলটি কিন্তু খারাপ ছিল না। কিন্তু সেই বলেই জেকব বেথেল ছক্কা মেরে দেন। ঘটনা হচ্ছে. চলতি বিশ্বকাপে এই ঘটনা বারবার ঘটছে। গত ডিসেম্বর মাস থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে যা শুরু হয়েছে। টি-২০ ক্রিকেট কেরিয়ারে তাঁর সবচেয়ে ব্যয়বহুল ১১টি স্পেলের মধ্যে আটটিই এসেছে এই বিশ্বকাপে। কেকেআর স্পিনারের পাশে দাঁড়িয়ে মর্নি মর্কেলও বলছেন,  'বরুণের যা দক্ষতা ও বৈচিত্র, ও প্রত্যেক বলে উইকেট নিতে পারে। ও যদি বাউন্ডারি দেয়, বা পরিকল্পনা যা ছিল সেটা সঠিক প্রয়োগ করতে না পারে, ওর পক্ষে গুরুত্বপূর্ণ হচ্ছে পরের বলে সেটা করা। ওকে ক্রিজে নেমে খেলা কঠিন। ওর কাছে শুধু আত্মবিশ্বাসী থাকাটাই ব্যাপার। বলের গতি, লেংথ, নিয়ন্ত্রণ সঠিক রাখা জরুরি। বেশি ভাবা উচিত নয়।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget